ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেল বেলা তাকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর জেলা বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন মাহবুব আনোয়ার বাবলু'র চিকিৎসায় তাৎক্ষণিক সশরীরে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যান্যরা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের জানুয়ারিতে ৩১ কোটি বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


২০২৭ সালের জানুয়ারিতে ৩১ কোটি বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। "আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা" বাস্তবায়নের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এমপি জানিয়েছেন যে, পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি চলবে না।

শিক্ষামন্ত্রী শুক্রবার (২৪ জুলাই) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত "শিক্ষক সমাবেশ ও মতবিনিময়" অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, "আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো। বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, "এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।"

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় এবং ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।"

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল রিকশাচালকের; আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল রিকশাচালকের; আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকায় যাত্রীবাহি বাস, পরিবহন ও রিকসার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে রিকসা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় অন্য আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস এবং বরিশালগামী সেবা নামের একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। ঐ সময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে চলাচলরত একটি রিক্সার ওপর উঠে যায়। এ ঘটনায় রিকসা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার ফলে দুই বাস ও রিকসার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহতিয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা

নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আম, জাম, কাঁঠাল, মেহগনি এবং পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে গ্রামের বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী ১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং গ্রামবাসীদের উদ্যোগে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও সংবর্ধনার কার্যক্রমটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।

এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মন্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির, হাফিজুল মন্ডল এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলেন এবং মোবাইল আসক্তি থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাবজ্জীবন সাজা হলেও গ্রেপ্তার হয়নি ‘চিট রাসেল’, অধরা মাদক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


যাবজ্জীবন সাজা হলেও গ্রেপ্তার হয়নি ‘চিট রাসেল’, অধরা মাদক কারবারি

মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়ে আদালতের নির্দেশনামাফিক তার বিরুদ্ধে জারি হয়েছে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু রাজশাহীর আলোচিত মাদক ব্যবসায়ী মনোয়ারুল হাসান রাসেল যিনি ‘চিট রাসেল’ নামে পরিচিত, এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। যিনি একসময় বাসের হেলপার হিসেবে কাজ শুরু করেছিলেন, তিনি কীভাবে উত্তরাঞ্চলের অন্যতম আলোচিত মাদক কারবারিতে পরিণত হলেন, তার বিস্তৃত মাদক নেটওয়ার্ক কিভাবে গড়ে উঠল এবং তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগের পরও কেন মানিলন্ডারিং আইনে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

আদালতের নথি অনুযায়ী, চট্টগ্রাম জেলার দায়রা মামলা নং-৩০৯৫/২০২১, যার সূত্র কোতোয়ালী থানার মামলা নং-০৮ (০৯)১৯। এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর টেবিল ১০(গ), ৩৮ ও ৪১ ধারায় দায়ের করা হয়। এই মামলায় পলাতক আসামি মনোয়ারুল হাসান রাসেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সেজন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪, চট্টগ্রামের বিচারক আফরোজা জেসমিন কলি গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাসেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসাথে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

কিন্তু আদালতের সেই রায় ও পরোয়ানা বাস্তবায়নের পরও রাসেল এখনও গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠেছে সে কোথায়?

রাসেলের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি থানার ওয়ারেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এ বিষয়ে ওয়ারেন্ট অফিসার নাজমুল হাসানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনোয়ারুল হোসেনের নামে একটি ওয়ারেন্ট ছিলো দায়রা ২৮৮/১৬ ঢাকা পল্টন থানার মামলার দায়রা জজ স্পেশাল আদালত-১৩’ থেকে আদালত থেকে জামিন নিয়ে, তিনি গত ১৯ জুলাই রিকল থানায় জমা দিয়েছেন। তবে, থানার আরেক দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এসআই নুরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি এমনকি জানতে চান, ‘কেন আপনি তথ্য নিতে চান?’ এছাড়াও ‘ওয়ারেন্ট লুকিয়ে রাখা হয়েছে’ এমন প্রশ্নেরও তিনি কোনো সদুত্তর দেননি।

‘চিট রাসেল’ পরিচিতি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া তালতলা গ্রামের বাসিন্দা মনোয়ারুল হাসান রাসেল স্থানীয়ভাবে ‘চিট রাসেল’ নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, একসময় তিনি উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মাদক সরবরাহকারী হিসেবে পরিচিতি পান।

২০১৬ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ রাসেলকে আটক করে। এই সময় জব্দ করা ইয়াবার বাজারমূল্য ছিল প্রায় দেড় কোটি টাকা। র‌্যাবের তথ্য অনুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তার মাদক সরবরাহের নেটওয়ার্ক ছিল।

এর দুই বছর পর, ২০১৮ সালের ১৭ অক্টোবর গভীর রাতে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় আরএমপি ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাসেল ও তার স্ত্রী মরিয়মকে গ্রেপ্তার করা হয়। তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ৮৮০ পিস ইয়াবা। তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং অল্প সময়ের মধ্যেই মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।

স্থানীয়দের দাবি অনুযায়ী, রাসেলের মাদক ব্যবসায় প্রবেশ ঘটে হেরোইন বহনের মাধ্যমে। পরে ধীরে ধীরে তিনি নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলে ইয়াবা ব্যবসায় আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, তিনি মাদক ব্যবসার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই বিপুল অর্থ-সম্পদের মালিক হন। রাজশাহী শহরে বহুতল ভবন, দামি ফ্ল্যাট, জমি ও অন্যান্য স্থাবর সম্পদ অর্জনের অভিযোগ ও রয়েছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, মাদক ব্যবসার মাধ্যমে রাসেলের সম্পদের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। তবে এসব সম্পদের প্রকৃত উৎস সম্পর্কিত তথ্য, তার নামে বা পরিবারের সদস্যদের নামে কি পরিমাণ সম্পদ রয়েছে এবং এসব সম্পদ বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না- এটি সম্পর্কে কোনো পূর্ণাঙ্গ তদন্তের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

যাবজ্জীবন সাজা, সম্পদের উৎস নিয়ে তদন্ত কোথায়?

আইন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের প্রশ্ন হলো, একজন ব্যক্তি যখন মাদক ব্যবসার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকে, তখন তার সম্পদের উৎস অনুসন্ধানে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যক্তি, ব্যবসা, সম্পদ বা আর্থিক লেনদেনের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয়েছে কি না- তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থার তদন্ত প্রয়োজন বলেও মনে করছেন অনেকেই। কিন্তু এখন পর্যন্ত রাসেলের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে কোনো মামলা বা দৃশ্যমান তদন্তের তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের পাশাপাশি সচেতন মহলেও প্রশ্ন দেখা দিয়েছে।

প্রশ্ন একটাই-রাসেল কোথায়?

আদালতের রায়ে যাবজ্জীবন সাজা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অতীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও দীর্ঘকাল ধরে আওয়ামী লীগের বিরোধী অবস্থান নিচ্ছে। তারপরেও সে দীর্ঘ সময় ধরে গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, দ্রুত ‘চিট রাসেল’কে গ্রেপ্তার করে আদালতের সাজা কার্যকর করতে হবে এবং তার মাদক ব্যবসার নেটওয়ার্ক, সহযোগী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধান করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%