প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আম, জাম, কাঁঠাল, মেহগনি এবং পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে গ্রামের বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী ১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং গ্রামবাসীদের উদ্যোগে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও সংবর্ধনার কার্যক্রমটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।
এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মন্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির, হাফিজুল মন্ডল এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলেন এবং মোবাইল আসক্তি থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন