প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকায় যাত্রীবাহি বাস, পরিবহন ও রিকসার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে রিকসা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় অন্য আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস এবং বরিশালগামী সেবা নামের একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। ঐ সময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে চলাচলরত একটি রিক্সার ওপর উঠে যায়। এ ঘটনায় রিকসা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার ফলে দুই বাস ও রিকসার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহতিয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন