ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ দিনে ৭ উইকেট দরকার বাংলাদেশের, ড্রয়ের আশা আফগানিস্তানের


শেষ দিনে ৭ উইকেট দরকার বাংলাদেশের, ড্রয়ের আশা আফগানিস্তানের

শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাটিং বাংলাদেশকে চাপে রেখেছিল। এবাদত আবারও সেই জুটি ভেঙে দেন। তবে আফগানিস্তান এখনও ড্রয়ের আশা রাখছে। পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে জিততে হলে আরও ৭ উইকেট নিতে হবে।

চতুর্থ দিনের শেষে আফগানিস্তান ৩ উইকেটে ১৩২ রান তুলেছে। তাদের জয়ের জন্য প্রয়োজন ৩৪৭ রান।

বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ইনিংসের দ্বিতীয় ওভারে ভেঙে যায়। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হয়ে আউট হন আব্দুল মালিক। তার ব্যাট থেকে আসে ২ রান। পরবর্তী উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

দ্রুত দুই উইকেট হারানোর পরেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। এই দুই ব্যাটার সতর্কতার সঙ্গে খেলছিলেন। তবে আফগানরা দিন শেষ করতে পারেনি। রহমত এবাদত হোসেনের বলে কটবিহাইন্ড হয়ে আউট হন। তিনি ১২৪ বল খেলে ৫১ রান করেন।

এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। আতাল ১২৬ বলে ৩৫ রান এবং হাশমত ২৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

এদিকে তৃতীয় দিনের শেষ বিকেলের ঝড়ে বাংলাদেশ ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল। চতুর্থ দিনের খেলা শুরু করে তারা ৬ উইকেটে ২২৩ রানে। লিটন ৫ রানে অপরাজিত থাকলেও মিরাজ তখনও রান খোলেননি।

এই দুজনের জুটিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করে এবং লিড চারশ রানেরও বেশি করে। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। তিনি একপ্রান্তে বেশ আগ্রাসী ছিলেন, অন্যদিকে মিরাজ ধীরে এগোচ্ছিলেন।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার পর ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন এবং পরে কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন।

লিটন ও মিরাজের মধ্যে বড় জুটি গড়ে ওঠে। সপ্তম উইকেট জুটিতে তারা ১৪৯ রান তুলেন, যা সফরকারীদের জন্য বড় লিড এনে দেয়।

লিটন ফিফটি করেই থামেননি। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। তবে তিনি ১০২ রানে সাজঘরের পথ ধরেন। তার এই অনবদ্য ইনিংসটি ১১৭ বলে ১৪টি চারে সাজানো।

এদিকে মিরাজও ফিফটি পেয়েছেন। তিনি ৯৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। ৭ উইকেটে ৩৭২ রান করার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। কিছুক্ষণের মধ্যেই স্বাগতিক আফগানিস্তান ব্যাট করতে নামবে।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। এরপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

১২ অক্টোবর সোমবার, বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিনের দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

এ সময় বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী মহাপরিচালক তার দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে, ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় পথচারীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় পথচারীর প্রাণ গেল

ঠাকুরগাঁও সদর উপজেলার চুনিহারী বাজার এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঘটে। নিহত ব্যক্তির পরিচয় অনুযায়ী, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চুনিহারী গ্রামের মৃত বশিরউদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুনিহারী বাজার এলাকায় রাস্তার পাশে চলাচল করার সময় বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী একটি নাইট কোচ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তার স্বজনেরা তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে বিধি অনুযায়ী, তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের ৩০ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের ৩০ দিনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলের বিরুদ্ধে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. সুমন (৫৫) এবং মো. রাজিব হোসেন (৪৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে রাজাপুরের একটি দল তাদের আটক করে। পরে ইউএনও রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরী মন্তব্য করেন, "মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন

সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হয়েছেন দুই শিক্ষার্থী এবং তাদের এক শিক্ষক। এই বিষয়ে ধর্ষণ ও সাইবার আইনে মামলা দায়ের করেছেন ওই শিশুর নানি।

মামলাটি সোমবার (১২ অক্টোবর) দুপুরে শ্যামনগর থানায় দাখিল করা হয়।

মামলার আসামির তালিকায় রয়েছে শ্যামনগর পৌরসভার গুমানতলী গ্রামের হযরত আলী (১৭), আবু হাসান (১৫) এবং গুমানতলী কামিল মাদরাসার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুর আলম (৩৬)।

বাদীর অভিযোগ অনুযায়ী, হযরত ও আবু হাসান দীর্ঘদিন ধরে শিশুটিকে ধর্ষণ করে আসছিলেন। তারা গোপনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নির্যাতন করছিলেন। পরে প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক নুর আলমও শিশুটিকে ধর্ষণ করেন।

শিশুটির বাবার বাড়ি যশোরের শার্শা উপজেলার সুরিপাড়া গ্রামে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে নানির বাড়িতে থেকে পড়াশোনা করছিল। তার মা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

মামলার এজাহার এবং পরিবারের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার এক আত্মীয়। এরপর গত ১০ অক্টোবর শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরীক্ষায় শিশুটি আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।

বাদীর অভিযোগে বলা হয়েছে, হযরত ও আবু হাসান শিশুটির ভাইয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসতেন। একসময় গোসলের পর পোশাক পরিবর্তনের সময় শিশুটির গোপনে ভিডিও ধারণ করেন তারা। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।

শিশুটির ভাষ্য অনুযায়ী, তিন-চার সপ্তাহ আগে প্রাইভেট পড়তে গেলে শিক্ষক নুর আলম তাকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন।

এদিকে, শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শিক্ষক নুর আলমের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

গুমানতলী কামিল মাদরাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আজ সোমবার (১২ অক্টোবর) শোকজ করা হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, শিশুটির নানি তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%