০৯:৩৫ পি.এম
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলের বিরুদ্ধে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. সুমন (৫৫) এবং মো. রাজিব হোসেন (৪৫)।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে রাজাপুরের একটি দল তাদের আটক করে। পরে ইউএনও রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরী মন্তব্য করেন, "মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন