ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটিগুলোর অনুমোদন দেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, সাউথইস্ট ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্স, এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়াও ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতারা আশা প্রকাশ করেন যে, নবঅনুমোদিত কমিটিগুলো সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এবং সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা জিলা স্কুলে অ্যালামনাই স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের বৃত্তি কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


কুমিল্লা জিলা স্কুলে অ্যালামনাই স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের বৃত্তি কার্যক্রম শুরু

কুমিল্লা জিলা স্কুলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৩২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ভিত্তিতে এক বছরের জন্য বৃত্তির অর্থ পাবেন। এ বছর প্রথমবারের মতো এই বৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম এফসিএ বলেন, “মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ।” তিনি আরও জানান, “প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পরিধি আরও বাড়ানো হবে।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাজী জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেওয়ান রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল, বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মো. শাহরিয়ার, সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হকসহ অ্যালামনাই সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক মো. আবু সাইদ বলেন, “এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।” অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ কর্মকার মন্তব্য করেন, “অর্থনৈতিক সংকটে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এই বৃত্তি নতুন আশার আলো হয়ে উঠবে।”

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনবিমার ২০ লাখ রুপির পেতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


জীবনবিমার ২০ লাখ রুপির পেতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি যুবতি এবং তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তারা স্বামীকে বিষধর সাপ দ্বারা হত্যা করেছে জীবনবিমার ২০ লাখ রুপি পাওয়ার জন্য। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই নারীর স্বামীকে হত্যার পরে তাদের চেষ্টা ছিল ওই ঘটনার প্রেক্ষাপট সাপের কামড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপন করার। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দামিনী পাওয়ার (৩০), তার প্রেমিক তুষার কুমার (৩৪) এবং দুই সাপুড়ে সোনু কুমার ও উদয় কুমার। শনিবার, মিরাটের হস্তিনাপুরে এই ঘটনার সূত্রপাত ঘটে।

পুলিশের অভিযোগ, দামিনী ও তুষার মিলে পরিকল্পনা করে দামিনীর স্বামী অতুল পাওয়ারকে (৩২) হত্যা করেন। অতুল ও দামিনী ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি ছয় বছরের সন্তান রয়েছে। তিন মাস আগে তারা একটি প্লে-স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে তুষারকে ভ্যানচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তারা মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়, যা পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশের অভিযোগ, দামীনি ও তুষার দীর্ঘদিন ধরে অতুলকে হত্যার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার রাতে অতুলকে ঘুমের ওষুধ মেশানো দুধ পান করানো হয়। ঘুমিয়ে পড়ার পর, তার বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। এরপর সাপের কামড়ে অতুলের মৃত্যু হয় বলেও ধারণা পুলিশের।

শুক্রবার সকালে দামিনী বাড়িতে ফিরে অতুলকে অচেতন অবস্থায় অবজ্ঞান অবস্থায় পেয়ে যান। পরে, একটি সাপ বিছানার ওপর দেখে প্রতিবেশীদের ডাকতে থাকেন। অতুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে, বাড়ির ভেতর সাপটিকে স্থানীয় লোকজন মারেন।

তবে অতুলের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তারা প্রশ্ন করেন, বিছানায় সাপ কীভাবে এল? এর পরে, তারা পুলিশে অভিযোগ জানান। তদন্তে পুলিশ জানতে পারে, তুষার স্কুলের ভ্যানচালক এবং দামিনীর মধ্যে এক intimate সম্পর্ক রয়েছে।

তুষারের মোবাইল ফোনের তল্লাশি করে একটি বাক্সে সাপের ছবিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দামিনী ও তুষার হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলেও পুলিশের দাবি।

মিরাটের এসএসপি অবিনাশ পাণ্ডে জানান, দামিনী তুষারকে বলে যে সে দুই সাপুড়ের কাছ থেকে বিষধর সাপটি কিনেছিল। এরপর সাপটি দামিনীকে দেওয়া হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল জীবনবিমার ২০ লাখ রুপি পাওয়া, যা পুলিশ তদন্তে জানতে পারে।

পুলিশের দাবী, তুষার তার স্ত্রীকে তালাক দিয়ে দামিনীকে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। এই ঘটনায়, দামিনী ও তুষারের পাশাপাশি সাপ সরবরাহের জন্য সোনু কুমার ও উদয় কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ভারতের ১০৩(১) ধারায় হত্যা এবং ১২৩ ধারায় বিষ, নেশাজাতীয় বা অচেতনকারী পদার্থসহ আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে আমন ধানের চারা রোপণ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল বেলা ফটিকছড়ি থানার মীরেরখীল এলাকার পশ্চিম পাশের একটি ফসলি জমিতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনুস ও মো. হাসেম। মোহাম্মদ ইউনুস ভূজপুর মিরেরখীল পশ্চিম পাড়া অবস্থিত সমছুর বাপের বাড়ির মাহাবুবুল আলমের ছেলে। অন্যদিকে মো. হাসেম একই এলাকার কারিগর পাড়ার প্রকাশ টুক্কুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মীরেরখীলের পশ্চিমে অবস্থিত একটি কৃষি জমিতে আমন ধান রোপণের কাজ করার সময় তারা বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে ভূমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত, ওই ছেঁড়া তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে আমরা জানি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের বাড়ি ভূজপুর থানার এলাকা হলেও দুর্ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার সীমানার মধ্যে পড়েছে। তাই আইনি পরবর্তী পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ফসলি জমিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি স্থানীয়রা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বিভিন্ন দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ে শুরু করা এবং পরীক্ষার রুটিনে যুক্তিসঙ্গত বিরতি রাখা সংক্রান্ত দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অনেকগুলো পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে আসে।

পরীক্ষার্থীরা জানায়, তারা দ্রুততমসময়রে মধ্যে পরীক্ষা শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি করেছে। তাদের বক্তব্য হলো, দীর্ঘকালীন অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে যে, সম্প্রতি প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ এবং সরকারি সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা কয়েকটি দাবি নিয়ে এসেছিলেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%