প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা জিলা স্কুলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৩২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ভিত্তিতে এক বছরের জন্য বৃত্তির অর্থ পাবেন। এ বছর প্রথমবারের মতো এই বৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে।
রোববার সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।
কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম এফসিএ বলেন, “মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ।” তিনি আরও জানান, “প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পরিধি আরও বাড়ানো হবে।”
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাজী জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেওয়ান রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল, বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মো. শাহরিয়ার, সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হকসহ অ্যালামনাই সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক মো. আবু সাইদ বলেন, “এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।” অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ কর্মকার মন্তব্য করেন, “অর্থনৈতিক সংকটে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এই বৃত্তি নতুন আশার আলো হয়ে উঠবে।”
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন