ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিভিন্ন দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি


বিভিন্ন দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ে শুরু করা এবং পরীক্ষার রুটিনে যুক্তিসঙ্গত বিরতি রাখা সংক্রান্ত দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অনেকগুলো পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে আসে।

পরীক্ষার্থীরা জানায়, তারা দ্রুততমসময়রে মধ্যে পরীক্ষা শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি করেছে। তাদের বক্তব্য হলো, দীর্ঘকালীন অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

স্মারকলিপিতে বলা হয়েছে যে, সম্প্রতি প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ এবং সরকারি সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা কয়েকটি দাবি নিয়ে এসেছিলেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ দিনে ১৮০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


১৮ দিনে ১৮০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এই সময়ে বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার অধিক।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ (এক দশমিক ৭৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই— এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদান ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও পোস্ট, ক্যাপশনে লিখলেন ‘পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও পোস্ট, ক্যাপশনে লিখলেন ‘পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

একটি শিশু শিক্ষার্থী অনবরত কান্না করে যাচ্ছিল। শিক্ষকের ছিল একটি প্রচণ্ড হাসি, যখন সে বার বার শিশুটির মুখে বেত ঢুকিয়ে দিচ্ছিল। এরপর সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিয়ে শিক্ষক লিখলেন ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে, শিক্ষকের এক ভিডিও পোস্টে ক্ষমা চাইতে দেখা যায়।

সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের দারুল উলুম কোরআন মাদ্রাসায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন। রবিবার (১৯ জুলাই) পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ওই মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন এবং সম্প্রতি এই ঘটনাটি ঘটিয়েছেন। প্রায় আড়াই মাস আগে তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছিল। জানা গেছে, তিনি টিকটক ও রিলস ‘আসক্ত’ ছিলেন।

এদিকে, বর্তমানে ওই মাদ্রাসাটি বন্ধ রয়েছে। শিক্ষকের পোস্ট করা শিশুটির কান্নার ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘কান্নারত এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শিশুটির কান্না আরও বেড়ে যায়। হাত দিয়ে বেতটি সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষকের থামার কোন চেষ্টাই করা হয়নি। ভিডিওতে শিক্ষকের হাসিও শোনা যায়’। ১৬ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই শিক্ষক ভিডিওটি মুছে ও অ্যাকাউন্টটি ডিলিট করে দেন।

অন্যদিকে, শনিবার (১৯ জুলাই) ফেসবুকে লাইভে এসে শিক্ষকের দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি বলেন, ‘ভিডিওটি আমিই ধারণ করেছি এবং প্রকাশ করেছি। ছোট বাবুটি পরীক্ষা দিতে এসেছিল। আমি তাকে কিছু প্রশ্ন করি। উত্তর দিতে না পেরে সে কান্না শুরু করে। আমি তার কান্না থামানোর জন্য দুষ্টামি করে মুখে লাঠি ধরেছিলাম। আমি তাকে বেত্রাঘাত করিনি বা ধমকও দিইনি। বিষয়টি এভাবে দেখা হবে, আমি ভাবিনি। আমার ভুল হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, ইমরান টিকটক ও রিলস আসক্ত ছিলেন। বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবকদের নজরে আসে এবং অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে প্রায় দুই মাস আগে ওই শিক্ষককে বরখাস্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভিডিওটি চাকরিতে থাকাকালীন ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেয়।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মঞ্জুর আহমেদ বলেন, ইমরান একজন টিকটকার ছিলেন। শুরু থেকেই তার আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশোভনমূলক আচরণ এবং অকারণে শাস্তি প্রদানের অভিযোগ উঠে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে ইমরানকে একাধিকবার সতর্ক করা হয়। কিন্তু তিনি কারো কথাই শুনতেন না। এই কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি নিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। ওই শিক্ষক রায়পুরে নেই। প্রায় এক মাস ধরে মাদ্রাসাটিও বন্ধ রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালের ভর্তি রোগী ১০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালের ভর্তি রোগী ১০ হাজার ছাড়াল

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এইডিস মশাবাহিত রোগ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার (১৯ জুলাই) জানায়, চলতি বছরে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এইডিস মশাবাহিত এই রোগে চলতি বছরে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪২ জন রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৫ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ২১ জন ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন বিভাগে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহে ২১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতলে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ২৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৯ হাজার ৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখছে। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ রোগে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মারা গেছেন চার শতাধিক মানুষ এবং শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজারের কাছাকাছি ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধিপত্যবাদী কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না: ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


আধিপত্যবাদী কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি বলেছেন, "আমরা ভূখণ্ড হিসেবে ছোট, তবে জনসংখ্যায় আমরা বৃহৎ।" তিনি উল্লেখ করেন যে, বিগত দিনে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের দমিয়ে রাখতে পারেনি, এবং আগামীতে সেই শক্তিগুলোও আমাদের দমিয়ে রাখতে পারবে না।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন আরও জানান, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী, উত্তরা, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যা করে শেখ হাসিনা তার শাসনকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, "কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছিল।" জুলাইয়ের মূল শক্তি ছিল সকল জনগণ। আমরা যারা বিতর্কহীনভাবে একদফা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তাদের পরিচয় ও শ্রেণি-পেশা ভুলে গিয়েছিলাম।

এছাড়া, তিনি আরও উল্লেখ করেন যে, একাত্তরের ধারাবাহিকতায় chব্বিশের গণঅভ্যুত্থান ঘটেছে। চব্বিশে কার কী ভূমিকা ছিল এবং একাত্তরে কোন দলের কী ভূমিকা ছিল, তা ইতিহাসে উল্লেখ রয়েছে।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, "আমাদের ভেতরে গণহত্যার ইতিহাস নেই।" তিনি দাবি করেন, বিএনপি কখনোই গুম-খুনের সঙ্গে জড়িত ছিল না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%