প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে আমন ধানের চারা রোপণ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল বেলা ফটিকছড়ি থানার মীরেরখীল এলাকার পশ্চিম পাশের একটি ফসলি জমিতে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনুস ও মো. হাসেম। মোহাম্মদ ইউনুস ভূজপুর মিরেরখীল পশ্চিম পাড়া অবস্থিত সমছুর বাপের বাড়ির মাহাবুবুল আলমের ছেলে। অন্যদিকে মো. হাসেম একই এলাকার কারিগর পাড়ার প্রকাশ টুক্কুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মীরেরখীলের পশ্চিমে অবস্থিত একটি কৃষি জমিতে আমন ধান রোপণের কাজ করার সময় তারা বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে ভূমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত, ওই ছেঁড়া তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে আমরা জানি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের বাড়ি ভূজপুর থানার এলাকা হলেও দুর্ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার সীমানার মধ্যে পড়েছে। তাই আইনি পরবর্তী পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ফসলি জমিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি স্থানীয়রা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন