০৮:৩৫ পি.এম
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এই তথ্য প্রকাশ পায়।
অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় ঘটে। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে করা মামলার আদালতের পর্যবেক্ষণে তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে বিভাগীয় নথির সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের জামিন মেলেনি
একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ড বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিভাগীয় তদন্তে উল্লেখ করা হয়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর এই আদেশ জারি করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন