ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল


প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবার বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণাঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছে। তারা প্রত্যাশা করছেন, সব সময়ের অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে জরুরি ৪ দাবি এবার পূরণ হবে। নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি নেতারাও এসব দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বরিশাল বিভাগ ৬ জেলা এবং ৪২ উপজেলায় গঠিত এবং এখানকার সংসদীয় আসন সংখ্যা ২১টি। সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ১৮টি আসনে জয়ী হয়েছে। এই কারণে বরিশালের মানুষের আশা-বিশ্বাস বিএনপির প্রতি একটুবেশি। যদিও সদ্যঘোষিত জাতীয় বাজেট বরিশাল অঞ্চলের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে পারেনি। দেশের প্রায় সব বিভাগের জন্য আলাদা আলাদা প্রকল্প এবং বরাদ্দ উল্লেখ থাকলেও বরিশালের জন্য বাজেটে কোন উল্লেখ নেই। এর ফলে সংসদে বরিশাল অঞ্চলের সব সংসদ সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি স্পিকারও এ নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করেছেন।

বরিশালের প্রায় প্রতিটি জেলা-উপজেলায় দাবির আদায়ে বিক্ষোভ হয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে- ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণ, সমুদ্রসৈকত ভাঙন রোধ করে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত করা, ভোলা-বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এবং বরিশালে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান উল্লেখ করেছেন, ‘পদ্মা সেতু চালুর পর একদিকে যেমন ঢাকা-কুয়াকাটা সড়কে যানবাহনের চলাচল আগের তুলনায় কয়েকশ গুণ বেড়েছে, তেমন বেড়েছে দুর্ঘটনা। সরু সড়কে যানজটের কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে শিল্পকারখানা গড়ে উঠছে না। সড়কটি ৬ লেনে উন্নীত করা এখন খুবই জরুরি। আশা করি, প্রধানমন্ত্রী এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেবেন।’

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কুয়াকাটা এখন বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র। অথচ সাগরের ভাঙনে হুমকির মুখে এই সমুদ্রসৈকত। ভাঙন রোধ ও মেরিন ড্রাইভ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের দাখিল করা প্রকল্প এ পর্যন্ত চারবার ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। পরিকল্পিত উন্নয়ন প্রশ্নেও পিছিয়ে আছে কুয়াকাটা। আমাদের দাবি, কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত করা হোক। প্রধানমন্ত্রীর এবারের সফরে সেই ঘোষণা আসবে বলে আশায় আছে দক্ষিণাঞ্চলের মানুষ।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের বরিশাল বিভাগীয় সদস্য সচিব ডা. মিজানুর রহমান জানান, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও দক্ষিণাঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। জটিল রোগের চিকিৎসার জন্য এখানে বাসিন্দাদের রাজধানীতে যেতে হয়। এখানে একটি বিশেষায়িত হাসপাতাল হলে সেই দুর্ভোগ দূর হবে। প্রধানমন্ত্রীর কাছে দাবি, এবারের সফরে তিনি এ ব্যাপারে ইতিবাচক ঘোষণা দেবেন।’ ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেছেন, ‘এখনো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গ্যাসসমৃদ্ধ জেলা ভোলা। সড়কপথে যোগাযোগ না থাকায় ভূগর্ভস্থ গ্যাসের খনি থাকা সত্ত্বেও এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠছে না। সন্ধ্যা নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়া এই জেলা থেকে মুমূর্ষু রোগীকেও রাজধানী বা বিভাগীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলা-বরিশাল সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করি, এবারের সফরে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেবেন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ‘ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ এবং দলের নেতাকর্মীদের সঙ্গে সভা করবেন। যেসব দাবির কথা বলা হচ্ছে, সেগুলো তো এই অঞ্চলের প্রাণের দাবি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক ঘোষণা দেবেন, সেটাই সবার প্রত্যাশা।’

প্রধানমন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে শনিবার সকালে নগরীর সদর রোড থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদল মহানগর বিএনপি আনন্দ মিছিল করেছে। এ সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় সভা করছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মসূচির স্থলে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সভাস্থল এবং বৃক্ষরোপণ স্থানে পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে শতভাগ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা একত্রে কাজ করছেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়া থানায় হামলা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ এম


আগৈলঝাড়া থানায় হামলা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এবং অন্যান্য আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার এবং তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম (৪৫)। উল্লেখ্য, হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের প্রত্যেকের বসবাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে। আরও একজন আসামি, উজিরপুর থানার পুলিশ গ্রেপ্তার করেন।

রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকিরসহ চারজনকে ঢাকাস্থ অভিযান থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। প্রধান আসামি সহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, এজহারভুক্ত নুরু মিয়া নামের একজন আসামিকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও জানান, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার সাথে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুর হাসপাতালে বদ্ধ কক্ষে সরকারি ওষুধ-সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ এম


উজিরপুর হাসপাতালে বদ্ধ কক্ষে সরকারি ওষুধ-সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম পাওয়ার ঘটনা প্রচারিত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। এ বহুল আলোচিত ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটন করতে, দায়-দায়িত্ব নিরূপণ এবং অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই হাসপাতালের একটি দীর্ঘকালীন তালাবদ্ধ কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম সংরক্ষিত থাকার বিষয়টি ফুটিয়ে তোলা হয়। অভিযোগ রয়েছে যে, সেখানে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় গুরুত্বের কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ জুলাই একটি অফিস আদেশ জারি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দায়িত্বে গাফিলতি ঘটেছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেইসঙ্গে বাবুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম মনিরুল ইসলামকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, প্রধান সহকারী, সিনিয়র স্টাফ নার্স, স্টোর কিপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ১২ জুলাই (রবিবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ওই বিষয়ে লিখিত ও মৌখিক বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে বিশেষভাবে দেখা হবে কিভাবে এতদিন সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম তালাবদ্ধ কক্ষে রাখা হয়েছে, এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ কেন যথাসময়ে অপসারণ বা ধ্বংস করা হয়নি, সরকারি সম্পদের অপচয় বা অব্যবস্থাপনা ঘটেছে কি না এবং এসব ঘটনা জন্য কারও অবহেলা বা দায়িত্বহীনতা আছে কি না। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠনের উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখলেও তাদের দাবি, শুধুমাত্র তদন্ত কমিটি গঠন করেই দায়িত্ব শেষ হবে না। যদি তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, গাফিলতি, কিংবা সরকারি সম্পদের অপচয়ের প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে সরকারি ওষুধ সংরক্ষণ, বিতরণ ও হিসাব ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেকারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, এর আগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দীর্ঘকালীন তালাবদ্ধ কক্ষ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী এবং বিভিন্ন চিকিৎসা-সরঞ্জাম উদ্ধারের তথ্য উঠে এসেছে। সংবাদটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে। ঘটনার এই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ এম


বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম!

অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর হর্টিকালচার সেন্টারে এক গাছেই মিলছে ১০ জাতের আম। কলম সংযোজনের মাধ্যমে একই গাছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম ফলানোর এ উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তবে শুধুমাত্র ১০ জাতেই নয়, একটি গাছে ১৫ থেকে ২০ জাতের আম উৎপাদনের গবেষণাও চলছে বলে জানিয়েছে হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ।

রহমতপুর হর্টিকালচার সেন্টারে বর্তমানে পাওয়া যাচ্ছে যে এক গাছে বহুজাতের আমের চারা রয়েছে। দেশি প্রজাতির আমগাছে কলমের মাধ্যমে যুক্ত করা হয়েছে বিশ্বের আলোচিত জাপানি আম মিয়াজাকি, সুস্বাদু ন্যামডকমাই, রেড আইভরি, টকমাই, থ্রি টেস্ট, দেশি আম্রপালি, বারিভোগ, বারি-১১সহ মোট ১০ জাতের আম। কর্তৃপক্ষ জানায়, শুধু চারা বিক্রিই নয়, এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত ক্রেতাদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, রহমতপুর হর্টিকালচার সেন্টারে একটি গাছে কলম সংযোজনকৃত ১০ জাতের আমের চারা পাওয়া যায়। এছাড়াও এটাকে ২০ জাত পর্যন্ত বাড়াতে কলমের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ ফেরদৌস আরা মিতা বলেন, আমরা বছরজুড়ে আমাদের দেশীয় আম খাচ্ছি। এতে প্রচুর ভিটামিন এ আছে, আর কাঁচা আমে মিলছে ভিটামিন সি। রোববার ১২ জুলাই রহমতপুর হর্টিকালচার সেন্টারের এক গাছেই ১০ জাতের আমের ফলন দেখতে সরেজমিন কথা হয় ওই সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো. অলিউল রহমানের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, আমাদের গবেষণায় এ সেন্টারে ৭৪ জাতের আমের চারা রয়েছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, রহমতপুর হর্টিকালচার সেন্টারের এ উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রাইট টক বাংলাদেশ’ বরিশালের কমিটি গঠন: সভাপতি নাহিদ ও সম্পাদক রুমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ এম


‘রাইট টক বাংলাদেশ’ বরিশালের কমিটি গঠন: সভাপতি নাহিদ ও সম্পাদক রুমান

সরকারি নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর বরিশাল বিভাগীয় টিমের আংশিক কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছে। অনুমোদিত কমিটিতে বরিশাল পোস্ট এর সম্পাদক ও তরুণ সংগঠক মজিবর রহমান নাহিদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং রুমান হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ১১ জুলাই ২০২৬ তারিখে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফুল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সবাই মিলে বাংলা সাজাই’ স্লোগান ধারণ করে রাইট টক বাংলাদেশ সমাজে দক্ষ নাগরিক গড়ে তোলা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা কররে কাজ করে আসছে।

সংগঠনের প্রতিটি সদস্য একজন স্বেচ্ছাসেবক হিসেবে মানবতার সেবায় কাজ করবেন এবং একটি সুন্দর সমাজ নির্মাণে ভূমিকা রাখবেন। নব-নির্বাচিত সভাপতি মজিবর রহমান নাহিদ এই প্রসঙ্গে বলেন, “রাইট টক বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। বরিশালে মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করব। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।” উল্লেখযোগ্য যে, রাইট টক বাংলাদেশ বাংলাদেশে একটি সরকারি নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ‘সবাই মিলে বাংলা সাজাই’ স্লোগানকে ধারণ করে ২০১৯ সালের ৫ ডিসেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%