ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা


ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি প্রকাশ করে দেশের শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ভক্তদের মধ্যে গায়িকার বর সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি ছিল না। তবে সব রহস্যের সমাধান করে বিতর্কিত ব্লগার আসাদ নূর সামনে এসে পারশার সঙ্গে বিয়ের বিষয়টি স্বীকার করেন।

তিনি জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর আওতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আসাদ নূর একটি ভিডিও বার্তায় নিজের ইউটিউব ও ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুন: ভালো অভিনেত্রীরা আড়ালে, আলোচনায় শুধু ‘ফালতুরা’: শবনম ফারিয়া

স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচিত এই ব্লগার জানান, তাদের বিয়েতে প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতা বা বিধিবিধান অনুসরণ করা হয়নি। বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তাদের বিবাহবন্ধন সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি এতদিন গোপন রাখার এবং নানা রহস্য তৈরি করার পেছনের কারণও তিনি ব্যাখ্যা করেন। আসাদ নূরের মতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এই রহস্য তৈরি করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে ফলো করার মতো ছোটোখাটো ক্লুগুলোও ছিল সেই সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।

এ ছাড়া লাইভে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রলের বিষয়েও তিনি কঠোর মন্তব্য করেছেন।

আরও পড়ুন: বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের

তিনি স্পষ্টভাবে জানান, পারশার পরিবার ও তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা দুজন একসঙ্গে পথ চলার এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের জয়ের পর তাদের অভিনন্দন জানিয়ে ফল মেনে নেওয়ার কথা বললেও, এক সপ্তাহের মধ্যে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে লেখেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি কেউ সত্যিই বিশ্বাস করে? জরিপগুলো এত ভুল হলো কীভাবে?’

নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফলের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এসব জরিপে উল্লেখ করা হয়েছিল, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সিনেটেও জয়ের সম্ভাবনা রয়েছে দলের। নির্বাচনের ফলও শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের পক্ষে গেছে।

২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কম দেখানো হয়েছে বলে অভিযোগ করে আসছিল দলটি। কিন্তু এবারের নির্বাচনে জরিপের ফল উল্টোভাবে রিপাবলিকানদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও সিনেটের ২৭টি আসনের মধ্যে ২৩টিতে নির্বাচনের পূর্বের জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান অন্তত ২ শতাংশ কম দেখানো হয়েছিল।

ট্রাম্প আরও অভিযোগ করেন, আগাম ভোটের কিছু ফল এত বেশি ছিল যে রিপাবলিকানদের পক্ষে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবে নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গত কয়েকদিন ধরে ভোটার উপস্থিতির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন গ্রাফ শেয়ার করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষেই বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকায়ও জয় লাভ করেছে দলটি। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এটি প্রথম সরাসরি প্রশ্ন।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজের সঙ্গে ফোনালাপে তাদের অভিনন্দন জানান ট্রাম্প। পরে ফক্স নিউজকে বলেন, দলটি ‘ভালো করেছে’। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকেও তিনি জানান, নির্বাচনের ফল তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছেন।

তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের অবস্থানে ফিরবেন, সেটাই প্রত্যাশিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুমার লেখেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, সত্য বদলানো যাবে না। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে তাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্র্যাট কংগ্রেসের মুখোমুখি হতে হবে। কারণ ট্রাম্প নজিরবিহীনভাবে ব্যর্থ হয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের নেতারাও ক্রমেই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলিও তার নির্বাচনে কারচুপির অভিযোগের জবাবে এক্সে লিখেছেন, ‘এবার থামুন।’

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে একটিও বল মাঠে গড়াতে পারেনি। মঙ্গলবার (১০ নভেম্বর) হ্যামিল্টনে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ার ফলে নিউজিল্যান্ডের ঘরের মাঠে টানা ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড থেমে গেল। কিউইরা এর আগে ঘরের মাঠে টানা ১১টি সিরিজ জিতেছিল, যা দ্বিপক্ষীয় পুরুষদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ভারত ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে। ফলে তৃতীয় ম্যাচটি জিতলে সফরকারীদের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগটি তারা পায়নি।

মঙ্গলবার ম্যাচ শুরুর পূর্বে হ্যামিল্টনে বৃষ্টি হচ্ছিল। কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে টস অনুষ্ঠিত হয়। ভারত অধিনায়ক আবারও টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। তবে বৃষ্টি ফিরে আসায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) এবং রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো রয়েছে।

এদিকে, এই ম্যাচের পর ভারতের অধিনায়ক শুভমান গিল টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। তার অনুপস্থিতিতে শেষ দুই ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও চীনে তেলের আমদানি সর্বোচ্চ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও চীনে তেলের আমদানি সর্বোচ্চ পর্যায়ে

চলতি বছরের মার্চ মাসের পর গত অক্টোবরে চীনে অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায়, বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশটি কিছুদিনের জন্য আমদানিতে রাশ টেনেছিল। তবে অক্টোবর মাসে আমদানির পরিমাণ আবারও স্বাভাবিক গতিতে ফিরে এসেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত দেশটির কাস্টমস বা শুল্ক বিভাগের নির্ভরযোগ্য পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

চীনা কাস্টমসের তথ্যমতে, গত অক্টোবরে চীন মোট ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এই আমদানির পরিমাণ ছিল প্রায় ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। সেপ্টেম্বর মাসের তুলনায় দৈনিক আমদানির হার প্রায় ৯ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সার্বিকভাবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবর মাসের এই আমদানি ১৩ দশমিক ৩ শতাংশ কম।

চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) চীন মোট ৩৯ কোটি ৯৯ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১ শতাংশ কম।

কপ্লার ও ভোর্টেক্সার আন্তর্জাতিক ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, অক্টোবর মাসে সমুদ্রপথে আসা তেলের একটি বড় অংশ এসেছে সৌদি আরব থেকে। কাপ্লারের মতে, দৈনিক ১৬ লাখ ব্যারেল এবং ভোর্টেক্সার হিসাবে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল সৌদি আরব থেকে চীনে এসেছে।

এদিকে অক্টোবরে চীন থেকে পরিশোধিত তেল (পেট্রল, ডিজেল, জেট ফুয়েল ও অন্যান্য জ্বালানি তেল) রফতানি কিছুটা কমেছে। সেপ্টেম্বর মাসের ৭১ লাখ ৬০ হাজার টন থেকে কমে অক্টোবরে তা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮০ হাজার টনে। তবে প্রাকৃতিক গ্যাস (এলএনজি ও পাইপলাইন গ্যাস) আমদানি গত বছরের অক্টোবরের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১ লাখ টনে পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ট্রেনের বগিতে মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


খুলনায় ট্রেনের বগিতে মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনা

খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, নকশীকাঁথা ট্রেনটি ঢাকা থেকে রওনা হয়ে রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার সময় জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয় জনগণ এবং রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার সময় ট্রেনের ওই বগিতে আগুনের সূত্রপাত ঘটে। পরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%