ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিয়া গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে


মিয়া গোলাম পরওয়ার: আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য দায়ী করেছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) ভোরে সাদিক তার ফেসবুক পোস্টে জানান, ভোর রাত সাড়ে ৩টার সময় ঘটনাটি ঘটে। তখন বাড়িতে তার বাবা-মা উপস্থিত ছিলেন। সাদিকের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। এলাকাবাসী আগুন ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলেন, ফলে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২২ নভেম্বর এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ডাকসু ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আওয়ামী ফ্যাসিস্টদের এই বর্বর তাণ্ডবতা, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

তিনি এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে বলেন, ‘অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।’

মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। আমরা সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে। আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর সদস্যরা সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


সেনাবাহিনীর সদস্যরা সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত বাড়িটির দিকে ছুটে যান। পরে সবাই মিলে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। ঘটনার সময় সাদিক কায়েমের বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনও মামলা করা হয়নি। তাদের আইনগত সহায়তা নেওয়ার জন্য থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি হাওলাদার মানিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


লালবাগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি হাওলাদার মানিক গ্রেফতার

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ : রাজধানীর লালবাগে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক সাবেক সহ-সভাপতিকে, যিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাওলাদার মানিক (৩৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ৩৮ হাজার ডলার পর্যন্ত বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ৩৮ হাজার ডলার পর্যন্ত বৃদ্ধি

বিদেশে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতার সীমা বৃদ্ধি করেছে সরকার। তারা মিশনের অবস্থান অনুযায়ী এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এই গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়— উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

এই তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।

তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে। এই গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার।

এই গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে দেওয়া যাবে না।

যদি শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করে, তবে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে।

ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত এমন দেশে কর্মরত কর্মকর্তা সন্তানকে অন্য ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমা প্রযোজ্য হবে। আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহরে বাসিন্দা অপহরণের ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহরে বাসিন্দা অপহরণের ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : মধ্য সিরিয়ার খ্রিষ্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়ায় এক বাসিন্দার অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও অপহরণ বন্ধের জন্য কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন গির্জার নেতারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৭৫ বছর বয়সী আমিনা যখন দেখলেন, তার ভাতিজার মোটরসাইকেলটি মাটিতে পড়ে আছে এবং একটি গাড়ি দ্রুত তার বাড়ির সামনে থেকে চলে যাচ্ছে, তখন তিনি মনে করেছিলেন যে কোনো দুর্ঘটনা ঘটেছে।

কিন্তু পরে জানা যায়, ৩৮ বছর বয়সী স্বর্ণালংকার ব্যবসায়ী মাহের সানকারিকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় পুরো খ্রিষ্টান অধ্যুষিত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপহরণকারীরা মাহেরের মুক্তির জন্য ১২০ কেজি সোনা দাবি করেছে।

নিজের বাড়ির পাশে ভাতিজার বাড়ির বাইরে দাঁড়িয়ে আমিনা বলেন, ‘আমি বাড়ির বাগানে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ভেবেছিলাম দুর্ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বাড়ির ফটকে গিয়ে দেখি, কালো কাচের একটি গাড়ি দ্রুত চলে যাচ্ছে। আর তার মোটরসাইকেলটি মাটিতে পড়ে আছে।’

আমিনা জানান, প্রথমে তিনি মাহেরের স্ত্রীকে হাসপাতালে খুঁজতে বলেছিলেন। তিনি ভেবেছিলেন, হয়তো দুর্ঘটনায় আহত হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তখনও তারা বুঝতে পারেননি যে মাহেরকে অপহরণ করা হয়েছে।

শীতের পোশাক পরা আমিনা আরও বলেন, ‘মাহের খুব ভালো মানুষ। সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং পশুপাখিকে ভালোবাসে। আমি আশা করি, সে নিরাপদে তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে আসবে।’

এএফপির হাতে আসা নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ১৯ অক্টোবর সকালে বাড়ির সামনে মোটরসাইকেলে থাকা মাহেরকে একটি গাড়ি ধাক্কা দেয়। এরপর হামলাকারীরা তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়।

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীরা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে সোনা দাবি করেছে। তারা মাহেরের মুখ বাঁধা, হাতকড়া পরানো এবং শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন রয়েছে—এমন ছবিও পাঠিয়েছে।

আতঙ্ক ও উদ্বেগ

অপহরণের ঘটনায় মাহেরের পরিবার চরম আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছে। তার স্ত্রী আশা করছেন, তিন ও চার বছর বয়সী ছোট দুই সন্তানের কাছে স্বামী সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসবেন।

পরিবারের এক সদস্য এএফপিকে বলেন, মাহেরকে মুক্ত করতে তারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব এবং নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখছেন।

এদিকে মাহেরের মুক্তির দাবিতে শহরের বাসিন্দারা মোমবাতি হাতে সংহতি মিছিল করেছেন।

৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক ফারিদা এসবার বলেন, ‘আমরা আশা করি, রাষ্ট্র, ধর্মীয় নেতারা ও গির্জাগুলো মাহেরের পাশে দাঁড়াবে এবং তাকে মুক্ত করতে কাজ করবে। তার পরিবার ও সন্তানদের কথা বিবেচনা করেই আমাদের এই প্রত্যাশা।’

কালো পোশাক পরা ফারিদা শহরের একটি গির্জার সামনে দাঁড়িয়ে এএফপিকে বলেন, ‘তারা যে মুক্তিপণ দাবি করেছে, তা এমনকি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষেও পরিশোধ করা সম্ভব নয়।’

‘নিরাপত্তা ও শান্তি চাই’

তিনি আরও বলেন, ‘মানুষ বাড়ি থেকে বের হয়, কিন্তু জানে না আবার নিরাপদে ফিরে আসতে পারবে কি না।’

এদিকে সিরিয়ার তিনজন খ্রিষ্টান ধর্মীয় নেতা এ সপ্তাহে দেশটির সাধারণ মানুষ এবং বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ধারাবাহিক ও নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন।

তারা মাহেরের অপহরণের বিষয়টি তুলে ধরার পাশাপাশি জানান, সম্প্রতি মধ্য সিরিয়ার হোমস শহরে একজন আর্চবিশপের ওপর হামলা চালানো হয়েছে এবং তার কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

ধর্মীয় নেতারা এক বিবৃতিতে বলেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা দৃশ্যমান ফলাফল ছাড়াই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের সামনে এ দেশে খ্রিষ্টানদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরছে।’

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে হামা প্রদেশে অপহৃত আরেক খ্রিষ্টান ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে স্বজনদের উদ্দেশে সম্পত্তি বিক্রি করে এক লাখ ডলার মুক্তিপণ জোগাড়ের অনুরোধ জানাতে দেখা যায়।

বিশেষজ্ঞদের ধারণা, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগে দেশটিতে প্রায় ১০ লাখ খ্রিষ্টান বসবাস করতেন। কিন্তু দফায় দফায় বাস্তুচ্যুতি ও দেশত্যাগের কারণে বর্তমানে এ সংখ্যা তিন লাখেরও নিচে নেমে এসেছে।

স্থানীয় কর্মকর্তা ও দর্জি ৬৩ বছর বয়সী সুহেইল আল-ফারুহ তার দোকানে বসে এএফপিকে বলেন, ‘মানুষ ভয়ে দিন কাটাচ্ছে।’

এ সময় তিনি নিজের মোবাইল ফোনে মাহের ও তার সন্তানদের একটি ছবি দেখান। তিনি বলেন, ‘আমরা শুধু নিরাপত্তা ও শান্তি চাই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%