০১:৩১ পি.এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকায় পপুলার আইডিয়াল হিফজ মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে প্রথমে মাদরাসা থেকে অধ্যক্ষকে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ উক্ত মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। সেখানেই তার উপর বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর পরদিন ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে সে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায় যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার পর অভিভাবক ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন