০১:৩৬ পি.এম
ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই স্পেন শিবির উল্লাসে ফেটে পড়ে। বিশ্বজয়ের আনন্দে যখন সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসবের মধ্যে মেতেছেন স্প্যানিশ ফুটবলাররা, তখন অন্য প্রান্তে পরাজয়ের বেদনায় একা বসে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর ঠিক সেই মুহূর্তেই দেখা গেল ম্যাচের সবচেয়ে আবেগঘন দৃশ্যটি।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বিজয়ের উদযাপনের মাঝখানে হেঁটে চলে যান মেসির কাছে। মেসিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন দুই প্রজন্মের দুই ফুটবল তারকা। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভেসে যায়।
ফাইনালের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি এবং ইয়ামাল। অনেকের চোখে, বার্সেলোনার নতুন বিস্ময় ইয়ামালই ভবিষ্যতে মেসির উত্তরসূরি হতে পারেন। সেই আলোচনার মধ্যে ম্যাচ শেষে মেসির প্রতি সম্মান জানিয়ে হৃদয় জয় করে নেন স্পেনের এই তরুণ ফুটবলার।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
দুজনের আলিঙ্গন যেন ফিরিয়ে আনল বহু বছর আগে সেই বিখ্যাত ছবির স্মৃতি। ইউনিসেফের একটি ফটোশুটে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়ে দিচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। সময়ের ব্যবধানে সেই শিশুই আজ বিশ্বমঞ্চে মেসির প্রতিদ্বন্দ্বী, আবার ম্যাচ শেষে তার প্রতি শ্রদ্ধা জানালেন।
আলিঙ্গনের সময় দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে দৃশ্যটি ফুটবলপ্রেমীদের আবেগাপ্লুত করেছে। অনেকেই এটিকে ফুটবলের দুই যুগের প্রতীকী হাতবদল হিসেবে দেখছেন।
ইয়ামাল এর আগে জানিয়েছেন, তার ফুটবল আদর্শ ব্রাজিলের তারকা নেইমার। তবে লিওনেল মেসিকে তিনি সবসময়ই ‘ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার’ বলে মনে করেন।
অন্যদিকে, ফাইনালের আগেই ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছিলেন মেসিও। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার জন্য শুভকামনা জানাই। কারণ তার সাফল্য মানে বার্সেলোনার সাফল্য।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ম্যাচের ফল যাই হোক, শেষ বাঁশির পর মেসি ও ইয়ামালের সেই আলিঙ্গন ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন