০১:৪০ পি.এম
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের গতি থামাতে নারাজ। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয়, ছবির কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে অভিনয় করতেও পিছপা হচ্ছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে যে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ‘রাকা’র শুটিং সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রতিদিনই কাজ করছেন দীপিকা। সম্প্রতি তিনি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে তার অবস্থান জানানোর পরও, নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করার লক্ষ্যে রাতের শিফটে শুটিং করছেন।
এছাড়াও সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, দীপিকা শারীরিকভাবে চ্যালেঞ্জিং একাধিক অ্যাকশন দৃশ্যেও সফলভাবে অভিনয় করতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তিনি বাড়িতে দেড় বছর বয়সী কন্যাসন্তানকেও দেখভাল করছেন। সেটে তাঁর পেশাদারিত্ব ও নিষ্ঠা পুরো ইউনিটের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র। এই সিনেমাতে দীপিকার বিপরীতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনয় করছেন। বড় বাজেটের কারণে, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিশাল পরিসরের অ্যাকশন সিকোয়েন্সের জন্য ছবিটি ২০২৭ সালের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ছবিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। তবে এই বিষয়টি নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
জানা গেছে, আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও ‘রাকা’র ভিজ্যুয়াল ইফেক্টের কাজের দায়িত্ব নিয়েছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। তিনি সম্প্রতি জানান, আল্লু অর্জুনের মতো বড় তারকার সামনে নিজের সুর উপস্থাপন করতে গিয়ে শুরুতে বেশ নার্ভাস ছিলেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও, আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। প্রথম সন্তানের সম্ভাবনা থাকা অবস্থায়ও দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’র ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। তখনও তাঁর পেশাদারিত্ব ব্যাপক প্রশংসা পেয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন