০১:৩৪ পি.এম
লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২১ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ধরে ফ্রি স্কুল স্ট্রীট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঠাল বাগান এলাকায় থাকা আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়াও, এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে। কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন