ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল ধরা, শনিবার বিয়ে


ইসলামী বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল ধরা, শনিবার বিয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের প্রেমিক যুগলকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদের বিয়ে দেওয়া হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেসের পাশে এই ঘটনা ঘটে। প্রেমিক যুগল শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।

জানা গেছে, ওই মার্কেটিং বিভাগের ছাত্র শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে, ওই ছাত্রী প্রধান ফটক সংলগ্ন মল্লিক মেসে অবস্থান করেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপত্তা কর্মীদের হাতে হস্তান্তর করেন। পরে প্রক্টর অফিসে নিয়ে আসার পর প্রেমিক যুগল স্বীকারোক্তি দিয়ে বিয়ের সম্মতি দেয়। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (২৬ সেপ্টেম্বর) উভয় পক্ষের পিতামাতার উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কয়েক মাস ধরে নিয়মিত নির্জন স্থানে বসে। তাদের গতিবিধি লক্ষ্য করে এবার হাতেনাতে ধরা হয়। পরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ওই সময় ছাত্রকে চড় থাপ্পড় মারছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে বিয়ের সম্মতি জানান তারা। আমি তাদের বাবা-মাকে আহ্বান করবো। তারপর বিয়ে দিয়ে দিব। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া, মেয়েটি যে মেসে থাকে, ওই মেস মালিককে তলব করবো, যেহেতু সাড়ে ৮টার মধ্যে মেসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


আজ থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

দেশজুড়ে হামের সংক্রমণের উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বিশেষ টিকা ক্যাম্পেইন আবার শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও এই টিকার আওতায় আনা হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ কারণে চিকিৎসকরা মা-বাবাদেরকে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন।

শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা গণমাধ্যমকে জানিয়েছেন, "৯ থেকে ১৫ মাসের মধ্যে যে দুটি টিকা, যেটিকে আমরা এমআর ভ্যাকসিন বলি, সেটি অবশ্যই নিতে হবে।" তিনি আরও বলেন, "সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত ডোজও রাখতে হবে।"

তিনি মা-বাবাদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আপনার বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটি, সেটি অবশ্যই দেবেন।"

এদিকে, বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, "এটি একটি মপআপ প্রোগ্রাম। মপআপ মানে হচ্ছে, যারা বাদ পড়ে গিয়েছে, বা যারা জানতেন না, অথবা যাদের লজিস্টিক সমস্যার কারণে টিকা নিতে পারেনি, তাদের ক্যাচ করা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।"

এর আগে, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। সেখানে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে মুখোশধারীদের হামলা, দখলের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে মুখোশধারীদের হামলা, দখলের চেষ্টা

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দাবি, হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয় এবং সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই ঘটনা ঘটে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড এর ব্যানারে মুখোশধারী ব্যক্তিরা হামলা চালায়। প্রথমে তারা দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে। এরপর কেন্দ্রের বিভিন্ন মালামাল লুট ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা কেন্দ্র থেকে নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এছাড়া জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টেলিভিশন, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়েছে বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ। পরে সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ডা. নাসরিন আখতার বলেন, হামলা, লুটপাট ও ভাঙচুরের ফলে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান সেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলার পর প্রতিষ্ঠানটির সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রটি ভাঙচুর ও দখলের কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। নিয়মিত টিকাদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমও বন্ধ রয়েছে।

ডা. নাসরিন আখতার ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রটির জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙানোর ঘটনাকেও তারা জমি দখলের চেষ্টার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ঐ সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন লাভ করেছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে আল জাজিরার এই প্রযোজনা।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের দ্বারা নির্মিত এই তথ্যচিত্রটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই মনোনয়ন পাওয়ার খবরটি জানিয়েছেন। তিনি এই তথ্যচিত্রের নির্মাণের সাথে যুক্ত ছিলেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হলো।" তিনি আরও বলেন, "একই সঙ্গে যারা ওই সময় প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করছি।"

জুলকারনাইন সায়ের আরও জানান, "অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সেই সাহস ও আস্থার কারণেই এই চলচ্চিত্রের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে।"

বাংলাদেশের কোনো গল্পের ইন্টারন্যাশনাল এমিতে পৌঁছানোর ঘটনা বিরল। সংশ্লিষ্টদের মতে, এর আগে ২০০৪ সালে বাংলাদেশের কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল। এটি নির্মাণ করেছিল বাংলাদেশি কিশোরদের একটি দল এবং প্রামাণ্যচিত্রটি প্রচার করেছিল এটিএন বাংলা।

জুলকারনাইন সায়ের আশা প্রকাশ করেছেন যে, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে।

আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবারের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের আয়োজন অনুষ্ঠিত হবে। সেদিন যেই ফলাফলই আসুক না কেন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের এই কাজ সহায়তা করতে পারল কি না সেটিই প্রকৃত বিষয় বলে মনে করেন এই অনুসন্ধানী সাংবাদিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে এই সফর শেষে তিনি দেশে ফিরছেন।

নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর, রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

পাঁচ দিনের এই সফরে, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%