প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ঐ সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন লাভ করেছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে আল জাজিরার এই প্রযোজনা।
আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের দ্বারা নির্মিত এই তথ্যচিত্রটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই মনোনয়ন পাওয়ার খবরটি জানিয়েছেন। তিনি এই তথ্যচিত্রের নির্মাণের সাথে যুক্ত ছিলেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হলো।" তিনি আরও বলেন, "একই সঙ্গে যারা ওই সময় প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করছি।"
জুলকারনাইন সায়ের আরও জানান, "অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সেই সাহস ও আস্থার কারণেই এই চলচ্চিত্রের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে।"
বাংলাদেশের কোনো গল্পের ইন্টারন্যাশনাল এমিতে পৌঁছানোর ঘটনা বিরল। সংশ্লিষ্টদের মতে, এর আগে ২০০৪ সালে বাংলাদেশের কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল। এটি নির্মাণ করেছিল বাংলাদেশি কিশোরদের একটি দল এবং প্রামাণ্যচিত্রটি প্রচার করেছিল এটিএন বাংলা।
জুলকারনাইন সায়ের আশা প্রকাশ করেছেন যে, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবারের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের আয়োজন অনুষ্ঠিত হবে। সেদিন যেই ফলাফলই আসুক না কেন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের এই কাজ সহায়তা করতে পারল কি না সেটিই প্রকৃত বিষয় বলে মনে করেন এই অনুসন্ধানী সাংবাদিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন