বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৮ এম
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস আমাদের সামনে তুলে ধরে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন এবং মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। এটি আমাদের নতুন দিগন্তের দিকে পরিচালিত করে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
৪৬১ সালে লিবিয়াস সেভেরাস পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়।
৬৩৬ সালে রাশিদুন খিলাফত কাদিসিয়ার যুদ্ধে সাসানীয় সাম্রাজ্যকে পরাজিত করে।
১৬৪৬ সালে বর্তমান সেন্ট পিটার্স ব্যাসিলিকা রোমে প্রতিষ্ঠা লাভ করে।
১৭৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন জে চুক্তি স্বাক্ষর করে।
১৮০২ সালে গারিনাগু জনগোষ্ঠী ব্রিটিশ হন্ডুরাস (বর্তমান বেলিজ) -এ পৌঁছায়।
১৮০৮ সালে ফিনীয় যুদ্ধের সময় ওলকিজোকি চুক্তি ফিনল্যান্ডে শত্রুতার অবসান ঘটায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন দফতর, রাজনৈতিক দল, সংস্থা ও বিভিন্ন সংগঠন প্রতিদিন নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে কি কি রয়েছে, তা দিনের শুরুতেই জানা যেতে পারে।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন ভবনের অডিটোরিয়ামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা
বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের দ্বিতীয় তলার হল আর ইভেন্টে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০২৫ সালের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং এর সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৮ নভেম্বর বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত একটি দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালায় এই আহ্বানটি জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক এমদাদুল হক। তিনি উল্লেখ করেন, জাল নোটের বিস্তার রোধে সাধারণ মানুষের কাছে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রদান করা জরুরি। আসল নোটের মধ্যে বিশেষ নকশা, নিরাপত্তা সুতা, জলছাপ এবং স্পর্শে অনুভবযোগ্য বিশেষ চিহ্ন বিদ্যমান থাকে।
এমদাদুল হক নোট গ্রহণের পূর্বে এসব বৈশিষ্ট্য যাচাই করার পরামর্শ দেন। পাশাপাশি, জাল নোট তৈরি ও বাজারজাতকরণে জড়িত চক্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাছনাইন পারভেজ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোটের বিভিন্ন বৈশিষ্ট্য এবং আসল নোটের নিরাপত্তাব্যবস্থা তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাঁদপুরের শাহরাস্তি পৌর ছাত্রদল মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এই র্যালি অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল র্যালিটি বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ১৯ নভেম্বরের প্রথম প্রহরে, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল জুয়েলের নেতৃত্বে শুরু হয়।
র্যালিটি পৌর শহরের কেন্দ্রস্থল মেহের কালীবাড়ি বাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহরাস্তিগেট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময় অবস্থান করে ঠাকুর বাজারে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ