বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৯ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে।
উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসসকে জানিয়েছেন, গ্রেফতারের পর ওই অভিনেত্রীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল শাস্তির সম্মুখীন হয়েছেন আইসিসির আচরণবিধি ভঙ্গ করার কারণে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করার পাশাপাশি উভয়কে তিরস্কার করেছে।
শারজাহতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি লঙ্ঘন করেন এই দুই ক্রিকেটার। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে দুটি পৃথক ঘটনা ঘটে। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পর ক্রিজ ছাড়তে দেরি করেন মালিক। এই সময় তিনি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে অঙ্গভঙ্গি করেন।
অন্যদিকে, ইনিংসের ৫৪তম ওভারে ক্যাচ আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে প্রতিক্রিয়া জানান ইকরাম। তিনিও ক্রিজ ছাড়তে সময় নেন।
এই দুটি ঘটনার কারণে মালিক ও ইকরামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। উভয়েই নিজেদের অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারির প্রদত্ত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নারীপ্রধান পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাউশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.
এবাদুল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, সরকারের এই যুগান্তকারী উদ্যোগের ফলে প্রান্তিক এবং নারীপ্রধান পরিবারগুলো সরাসরি উপকৃত হবে। এ কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থাসহ
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। নির্ভুলভাবে
তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে দ্রুত ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আপ্যায়ক আব্দুল মান্নান মিয়াজি, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আপ্যায়ক আশরাফুল ইসলাম সবুজ, গজারিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী আক্তার, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সদস্য বঙ্গ নজরুল, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সদস্য আলামিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সদস্য সুবাহান, ও মনির, অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তথ্য সংগ্রহকারী দলের সুপারভাইজার ও সদস্যসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অসচ্ছল ১৫ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৮ নভেম্বর বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভাড়ার আয় থেকে ১৫ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দায়িত্বশীলরা জানান, পর্যায়ক্রমে অন্যান্যদেরও এ ধরনের সহায়তা প্রদান করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তাঁর বাড়িতে এ হামলা সংঘটিত হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সংঘবদ্ধ হয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়। পরে তারা বাড়ির দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ উঠেছে যে হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, মিছিল নিয়ে আসা লোকজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমপির প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীমের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা স্লোগান দিয়ে পেট্রল ও অক্টেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আগে সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদ স্থানে চলে যান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি। একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এফএনএফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের নিচতলায় প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ ও সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসপাতালে রোগী, প্রসূতি মা ও নবজাতক থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর কয়েক দিনে জেলার তিন সংসদ সদস্যের স্থাপনায় হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার সকালেও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ