ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন লিটন ও তাসকিন


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন লিটন ও তাসকিন

লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন চোট কাটিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান জায়গা পেয়েছেন। তার সঙ্গে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের প্রথম টেস্ট আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচের মাধ্যমে লিটন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন। তিনি চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করতে পারেননি।

অন্যদিকে, তাসকিনের দলে প্রত্যাবর্তন বাংলাদেশের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগাবে। অভিজ্ঞ এই পেসারকে দলে পাওয়ার ফলে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিরুদ্ধে বোলিং পরিকল্পনায় স্বস্তি অনুভব করবে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণের চোটে ভারতকে ধাক্কা

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলে সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ বাদ পড়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ নতুন সমন্বয়ে একাদশ সাজাতে পারে।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

আরও পড়ুন: ৩০ দেশের ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


২৩ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমে এসেছে। সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১,৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকায় নির্ধারিত হয়েছে। নতুন এই দাম গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও এটি অব্যাহত রয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা হবে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই দিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়। এর পূর্বে ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর পুরান ঢাকা, বিজয় সরণি ও আগারগাঁওয়ে মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


শুক্রবার রাজধানীর পুরান ঢাকা, বিজয় সরণি ও আগারগাঁওয়ে মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা করতে বের হওয়া অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটান। কিন্তু যদি পরিকল্পনা অনুযায়ী বের হয়ে দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে মন খারাপ হয়ে যায়।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নেয়া জরুরি।

বন্ধ থাকা মার্কেটসমূহ

শুক্রবার পুরান ঢাকা এবং সংলগ্ন অঞ্চলের বেশ কিছু প্রধান মার্কেট বন্ধ থাকে। এই তালিকায় রয়েছে—আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

ব্যবসায়িক সুবিধার কারণে পুরো এলাকাজুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে—বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়। তবে শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি পরিদর্শনের সুযোগ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্কুল-কলেজে ৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্কুল-কলেজে ৩ দিনের ছুটি

নভেম্বর মাসের শুরুতে দেশের সব স্কুল এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাবেন। এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে মিলিত হচ্ছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটির বিষয়টি সংশ্লিষ্ট ছুটির তালিকার ভিত্তিতে নির্ধারিত হবে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুসারে, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে। পরবর্তী দিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে, সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে। তাই, সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে তিন দিনের ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকার ওপর নির্ভর করবে।

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। তাই, মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই ছুটি কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকা অনুসরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের স্বীকারোক্তি ‘চুরি করে করছি’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


ফরিদপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের স্বীকারোক্তি ‘চুরি করে করছি’

ফরিদপুরের সদরপুরে সরকারি খাল থেকে ড্রেজার ব্যবহার করে প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে খালের পাড়, পার্শ্ববর্তী কৃষিজমি এবং আশপাশের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের কোকারাম সরকারের কান্দি গ্রামে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে কাজল ও মুন্নাফ নামের দুই ব্যক্তি ড্রেজার দিয়ে বালু তুলছেন।

স্থানীয়দের অভিযোগ, এইভাবে বালু উত্তোলনের ফলে খালের পাড় ভেঙে যাওয়ার, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার এবং আশপাশের সড়ক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে খালের স্বাভাবিক পরিবেশ ও নাব্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রকাশ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার কৃষিজমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোকারাম সরকারের কান্দি এলাকার এক কৃষক বলেন, এই অঞ্চলের মানুষ প্রতিবছরই পদ্মা নদীর ভাঙনের শিকার হন। এর মধ্যে আবার প্রভাবশালীরা অবৈধভাবে বালু তুলছেন। এতে খালের পাশের কৃষিজমি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ড্রেজার মালিক মুন্নাফ শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখান থেকে চুরি করে বালু উত্তোলন করছি। সরকারি কোনো অনুমোদন নেই।’

ড্রেজার মালিক কাজল বলেন, ‘এভাবে বালু উত্তোলনে কোনো অনুমোদন লাগে না। এটা সরকারি জায়গা নয়, ব্যক্তিগত জমি।’

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, ‘সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%