ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউনিসেফের ২০২৬ সালের ইন্টার্নশিপে আর্থিক সুবিধা মিলবে


ইউনিসেফের ২০২৬ সালের ইন্টার্নশিপে আর্থিক সুবিধা মিলবে

আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ২০২৬ সালের জন্য একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। এই ইন্টার্নশিপের সুযোগ বিভিন্ন ক্ষেত্র এবং দেশের মধ্যে রয়েছে। কিছু নির্দিষ্ট পদের জন্য ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হতে পারে।

ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহের মধ্যে হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

ইউনিসেফের ইন্টার্নশিপে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।

ইউনিসেফের অফিসের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির মধ্যে অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে। আবেদনকারী যে অফিসে আবেদন করছেন, সেখানে প্রয়োজনে সেই অফিসের ভাষাতেও দক্ষতা থাকতে হতে পারে।

সুবিধাসমূহ

ইন্টার্নশিপের ধরন এবং কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও প্রদান করা হতে পারে।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন প্রক্রিয়ার জন্য জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্টের মতো কাগজপত্র প্রয়োজন হবে। নির্দিষ্ট কিছু পদের জন্য অতিরিক্ত নথিপত্রও চাওয়া হতে পারে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

আবেদনের শেষ তারিখ

পদভেদে ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ ভিন্ন হতে পারে। তাই বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদভিত্তিক নির্ধারিত সময়সীমা অনুসরণ করা আবশ্যক।

বিস্তারিত দেখুন এই ঠিকানায় .

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


এনসিপি ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি অফিসে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

নাহিদ ইসলামের ঘোষণার ভিত্তিতে, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটোয়ারী লড়াই করবেন। অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশগ্রহণ করবেন।

মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রতি কঠোর নজরদারির নির্দেশনা দেন নাহিদ ইসলাম।

এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেদের ‘সামলাতে না পেরে’ প্রবাসীর স্ত্রীর বাথরুমে ২ যুবক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


নিজেদের ‘সামলাতে না পেরে’ প্রবাসীর স্ত্রীর বাথরুমে ২ যুবক, অতঃপর...

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিওধারণ করে টাকা দাবির অভিযোগে আল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের বাসিন্দা। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩-এর রংপুরের সদর কম্পানি এবং র‍্যাব-১-এর সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করছিলেন। এ সময় মামলার অপর আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নারীটি বাথরুম থেকে বের হওয়ার সময় বাইরে থাকা আল আমিন তার গলা ধরে পুনরায় তাকে বাথরুমের ভেতরে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ সময় জনি ওই নারীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে আল আমিনও তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, ধর্ষণের সময় ধারণ করা ভিডিও পরে অন্যত্র স্থানান্তর করেন আসামিরা। এরপর ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করা শুরু হয়। পাশাপাশি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হতো বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার সবশেষ পর্যায়ে ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৮। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র‍্যাব।

রংপুর র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর ঘটনায় র‍্যাব পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, ব -১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছ।

সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে রাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসাসেবায় সমস্যা সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন কক্ষ অন্ধকার হয়ে যায়। এই পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা দিতে থাকা চিকিৎসকদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হচ্ছে রোগী দেখার জন্য।

৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানাচ্ছেন, দিনে ও রাতে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এর ফলে জরুরি বিভাগের রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে রোগী দেখাসহ অন্যান্য কাজ করতে চিকিৎসকদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করছেন, বিদ্যুৎ সমস্যার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে রোগীদের অন্ধকারে থাকতে হয়। অথচ জরুরি মুহূর্তে হাসপাতালের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় থাকার কথা।

চিকিৎসা নিতে আসা সিদ্দিকুর রহমান বলেন, "এই হাসপাতালে বিদ্যুৎ একটা বড় সমস্যা। জেনারেটর নেই। এখন আবার ভয়াবহ লোডশেডিং হচ্ছে। বাধ্য হয়ে এখানে আসতে হয়। কিন্তু এসব বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।"

মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (ডিজিএম) আমিনুল ইসলাম সুমন জানিয়েছেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, "প্রয়োজন অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে এ সমস্যার সমাধান হবে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, জরুরি বিভাগের জন্য যে জেনারেটরটি ছিল, সেটি নষ্ট হয়ে আছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে।

চিকিৎসাসেবার মতো জরুরি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আহ্বান: নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


প্রধানমন্ত্রীর আহ্বান: নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ করতে হবে

দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অধিক বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ রোববার, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর এই আহ্বানটি উঠে আসে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাতকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%