প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ২০২৬ সালের জন্য একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। এই ইন্টার্নশিপের সুযোগ বিভিন্ন ক্ষেত্র এবং দেশের মধ্যে রয়েছে। কিছু নির্দিষ্ট পদের জন্য ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হতে পারে।
ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহের মধ্যে হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
ইউনিসেফের ইন্টার্নশিপে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
ইউনিসেফের অফিসের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির মধ্যে অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে। আবেদনকারী যে অফিসে আবেদন করছেন, সেখানে প্রয়োজনে সেই অফিসের ভাষাতেও দক্ষতা থাকতে হতে পারে।
সুবিধাসমূহ
ইন্টার্নশিপের ধরন এবং কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও প্রদান করা হতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন প্রক্রিয়ার জন্য জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্টের মতো কাগজপত্র প্রয়োজন হবে। নির্দিষ্ট কিছু পদের জন্য অতিরিক্ত নথিপত্রও চাওয়া হতে পারে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
পদভেদে ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ ভিন্ন হতে পারে। তাই বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদভিত্তিক নির্ধারিত সময়সীমা অনুসরণ করা আবশ্যক।
বিস্তারিত দেখুন এই ঠিকানায় .
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন