প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি অফিসে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
নাহিদ ইসলামের ঘোষণার ভিত্তিতে, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটোয়ারী লড়াই করবেন। অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশগ্রহণ করবেন।
মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রতি কঠোর নজরদারির নির্দেশনা দেন নাহিদ ইসলাম।
এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন