ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিবাদ


ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিবাদ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপির বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে প্রতিবাদ জানিয়েছে।

আজ প্রকাশিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, কিছু প্রতিবেদনের শিরোনাম এবং উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে কেন্দ্র করে প্রকাশিত কিছু শিরোনাম এবং বক্তব্যের উপস্থাপন পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নজরে আসলে এই প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হত্যাচেষ্টা ও ব্ল্যাকমেইল: শনিরআখড়ার পপুলার হাসপাতালের আড়ালে অপরাধের সাম্রাজ্য

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী পরিষ্কারভাবে বলেন যে, দেশের সামগ্রিক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক এবং লজ্জাকর। তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য বোঝার জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ধর্ম মন্ত্রণালয়।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, বাজার মূল্য তিন লাখ ১৩ হাজার ৫০০ টাকা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


দীর্ঘ ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর, আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের একটি ম্যাচে আবারও বুট পায়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো।

গত জুনে রাভেন্নার সঙ্গে একটি চমকপ্রদ চুক্তি স্বাক্ষর করেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। তবে, তিনি এখনো সিরি ‘সি’-এর দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি।

শুক্রবার, রাভেন্না ঘোষণা করেছে যে, আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে রোনালদিনহোর অভিষেক হবে। ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে তিনি সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন।

রাভেন্না এক বিবৃতিতে জানায়, “এই আয়োজনের মাধ্যমে বিশ্বের নজর চলে আসবে স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে।

বিশ্ব ফুটবল সম্প্রদায় ভেবেছিল, এটি সত্যি হওয়ার মতো নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারি যে, এক মহা প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে- জাদু, হাসি এবং এমন এক প্রতিভার ফিরে আসা, যিনি দলীয় সমর্থন কিংবা ফুটবলের প্রতি আনুগত্য নির্বিশেষে প্রজন্মের পর প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছেন।”

রেস্তোরা ব্র্যান্ড সিপ্রিয়ানির মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি রাভেন্না ক্লাবটি পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলিয়ান এই তারকা যেন ক্লাবটির হয়ে নিজের ক্যারিয়ারের শেষ গোলটি করেন, সেটিই তাঁর স্বপ্ন।

মৌসুম শুরুর কিছুদিন আগে, গত আগস্টে সমুদ্রসৈকতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

রাভেন্না বিবৃতিতে আরও জানায়, “মিয়ামিতে ঘোষণার পর থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা- সবকিছু মিলিয়ে প্রত্যাশা বেড়েছে। উত্তেজনা, কৌতূহল এবং অবিশ্বাসের মিশেলে সেই অপেক্ষা আরও তীব্র হয়েছে।

“ক্লাব সভাপতি সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনায় আলোড়ন তুলেছে এবং ইতালির সীমানা ছাড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে, এবার তার বাস্তব রূপ পাওয়ার নির্দিষ্ট তারিখ এসেছে। রোনালদিনহো বেনেল্লি স্টেডিয়ামে খেলবেন, শুরু হবে এমন এক গল্পের নতুন অধ্যায়, যা বারবার সবাইকে বিস্মিত করে চলেছে।”

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলার পর, এবার দ্বিতীয়বারের মতো ইতালিতে ফিরছেন রোনালদিনহো। তাঁর বর্ণাঢ্য, শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ারে পিএসজি ও বার্সেলোনার হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি।

রাভেন্না বিবৃতিতে বলেছে, “কিছু ফুটবলার তাঁদের জয়ের জন্য স্মরণীয় হয়ে থাকেন। আবার কেউ কেউ স্মরণীয় হন তাঁরা মানুষকে কেমন অনুভূতি দিয়েছেন, তার জন্যও। রোনালদিনহো সেই বিরল প্রজাতির চ্যাম্পিয়নদের একজন, যাঁরা ফুটবলকে নির্মল আনন্দে পরিণত করতে পারেন- অপ্রত্যাশিত কোনো কৌশল, সৃজনশীলতার ঝলক কিংবা এমন এক হাসির মাধ্যমে, যা স্টেডিয়াম ও প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে দেয়।”

ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তিনটি গ্রুপে বিভক্ত সিরি ‘সি’-তে বর্তমানে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।

দীর্ঘ বিবৃতির শেষে ক্লাবটি লিখেছে, “অপেক্ষার অবসান প্রায়। জাদু আবারও মাঠে ফিরছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমানের পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


জিয়াউর রহমানের পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

রাঙামাটি, ২৪ অক্টোবর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য কাজ শুরু করেছিলেন।

দেশের দায়িত্ব গ্রহণের পর, তিনি বিধ্বস্ত বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে সফর করেছিলেন। পার্বত্য অঞ্চলের সমস্যাগুলোর সমাধানে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

সেই কঠিন সময়ে, যেসব নেতা ও গুণীজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান এবং উন্নয়নে কাজ করেছিলেন, তাদের মধ্যে প্রয়াত সুবিমল দেওয়ান অন্যতম ছিলেন।

তিনি আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। পাহাড়ের সমস্যা সমাধানে সকল মতভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে শিশু-কিশোরদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা দীপেন দেওয়ান এমপি।

বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক-এসপিসি, এএফডব্লিউসি, পিএসসি, সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত- পিএসসি, এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-পিপিএম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত সুবিমল দেওয়ানকে নিয়ে স্মৃতিচারণ করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও প্রাক্তণ প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি আরো বলেন, সম্প্রতি সাজেক নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা সমাধানের জন্য সকলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আলোচনার মাধ্যমে সাজেক সমস্যা সমাধানে সন্তু লারমা, ইউপিডিএফ নেতৃবৃন্দসহ প্রশাসনকে নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা, ২৪ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের জন্য বন্ধ থাকার পর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির পর, আজ শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এর ফলে বন্দরের ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা এই বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ব্যবসায়ীদের আহ্বানে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সজিব বালা জানান, যদিও বন্দরের কার্যক্রম বন্ধ ছিল, তবে ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এই সময়ের মধ্যে স্বাভাবিক ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি সরকারের: এমপি রোকন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি সরকারের: এমপি রোকন

লালমনিরহাট, ২৪ অক্টোবর, ২০২৬ : লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে প্রগতিশীল, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।"

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে সমান মর্যাদায় দেখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণ সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাজীব সাকিব, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুর মণ্ডল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা, সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক অধর কৃষ্ণ, কালীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের সদস্যসচিব নন্দ কেশব রায় এবং আদিতমারী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায়।

এ সময় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%