০৭:৪৮ পি.এম
লালমনিরহাট, ২৪ অক্টোবর, ২০২৬ : লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে প্রগতিশীল, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।"
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে সমান মর্যাদায় দেখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হত্যাচেষ্টা ও ব্ল্যাকমেইল: শনিরআখড়ার পপুলার হাসপাতালের আড়ালে অপরাধের সাম্রাজ্য
আজ শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণ সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাজীব সাকিব, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুর মণ্ডল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা, সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক অধর কৃষ্ণ, কালীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের সদস্যসচিব নন্দ কেশব রায় এবং আদিতমারী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায়।
এ সময় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, বাজার মূল্য তিন লাখ ১৩ হাজার ৫০০ টাকা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন