প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপির বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে প্রতিবাদ জানিয়েছে।
আজ প্রকাশিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, কিছু প্রতিবেদনের শিরোনাম এবং উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে কেন্দ্র করে প্রকাশিত কিছু শিরোনাম এবং বক্তব্যের উপস্থাপন পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নজরে আসলে এই প্রতিবাদ জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী পরিষ্কারভাবে বলেন যে, দেশের সামগ্রিক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক এবং লজ্জাকর। তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য বোঝার জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ধর্ম মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন