ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জরুরি পরিস্থিতির কারণে ১১টি জেলায় বিজিবি মোতায়েন


জরুরি পরিস্থিতির কারণে ১১টি জেলায় বিজিবি মোতায়েন

টানা কয়েকদিনের বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে ১১টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ১১ জেলায় বিজিবি উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করবে বলে জানা যায়।

রোববার (১২ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই জেলাগুলো হলো- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে, পাহাড়ি ঢল, বন্যা এবং ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করা হবে। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এই ১১ জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মনিটরিং কার্যক্রম পরিচালনার কাজ করছে বিজিবি। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যেই ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য উপরে পড়া গাছ এবং ধ্বংসাবশেষ অপসারণে কার্যকর ভূমিকা পালন করেছে বিজিবি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতুর নিরাপত্তার জন্য জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিজিবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি খাবার ও চিকিৎসাসেবা প্রদান বন্যাকবলিত মানুষের মাঝে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বিজিবি খাবার ও চিকিৎসাসেবা প্রদান বন্যাকবলিত মানুষের মাঝে

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়িতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে স্থানীয় বাসিন্দারা চরম বিপদে পড়ে গেছেন। জনজীবনে এ সংকটের মধ্যে, ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অগ্রসর হয়েছে। উপজেলার ৩টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৬ শতাধিক মানুষের কাছে রান্না করা উন্নতমানের খাবার এবং সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি), যা একটি মানবিক পদক্ষেপ।

রোববার (১২ জুলাই), জোন কমান্ডারের নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয় বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে।

এ সময়, বিজিবি সদস্যরা সুশৃঙ্খলভাবে নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করেন। খাদ্য বিতরণের পাশাপাশি, আশ্রয়কেন্দ্রগুলোর দুর্গত মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য মারিশ্যা জোনের জোন কমান্ডার পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে আমাদের এই মানবিক সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

এদিকে, খাদ্য সহায়তার সাথে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা তুলে ধরতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহার নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে আড়াইশ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এই দুর্যোগের সময়, বিজিবির এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগকে আশ্রয়কেন্দ্রে থাকা সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাত জেলার বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। এছাড়াও, পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য।

এমন পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা করেছে যে তারা বন্যায় গৃহহারা পরিবারকে টিনের নতুন পাকা ঘর দেবে।

রোববার (১২ জুলাই) দেশে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা করা হয়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনার (বর্তমান আমির) রাজপরিবার, সরকার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

তিনি লেখেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার নেতৃত্ব কাতারকে একটি আধুনিক, সমৃদ্ধশালী এবং বিশ্বব্যাপী সম্মানিত জাতিতে রূপান্তরিত করেছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যেটি পারস্পরিক বিশ্বাস, ভাগ করা মূল্যবোধ এবং জনগণের মধ্যে স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।

তিনি আরও লেখেন, গভীর শোকের এই মুহূর্তে আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা আপনার, রাজপরিবার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য এবং আপনাসহ রাজপরিবারের শোকাহত সদস্যদের ধৈর্য, শক্তি এবং সান্ত্বনা দান করার জন্য প্রার্থনা করছি।

রোববার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলেই কাতার একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে একটি অনন্য নজির স্থাপন করেন। তিনি তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিরল ও ব্যাপকভাবে আলোচিত ঘটনা।

শেখ হামাদ বিন খলিফা আল থানির গতিশীল নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে কাতারকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে নিয়ে আসার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। এছাড়া গণমাধ্যমের জগতে বিপ্লব ঘটানো সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিষ্ঠাও হয়েছিল তার হাত ধরেই। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি মানিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি মানিক

আট বছরের দীর্ঘ প্রশাসনিক জটিলতা এবং ধীরগতির ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অবশেষে থমকে থাকা চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি শুরু করেছে। প্রকল্প এলাকার সাইনবোর্ড স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের প্রথম ধাপ উদ্বোধন করার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধ শুরু করার লক্ষ্য নিয়ে আগামী তিন মাসের মধ্যে কাজটি চলমান থাকবে। এরপর শুরু হবে বহু প্রত্যাশিত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনার নির্মাণ।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আজ সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন।

তিনি বক্তব্যে জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই প্রকল্পটির অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনাও করা হয়েছে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরার জন্য। প্রকল্পটি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সরকারি নীতির অংশ হিসেবে দ্রুত অনুমোদন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক জমি অধিগ্রহণ প্রসঙ্গে বলেন, প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন। তিনি আরো উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। যদি ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেয়, তাহলে তিনি সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তিনি বলেন, চাঁদপুরে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ বাস্তবায়িত হলে শুধুমাত্র জেলার মানুষ নয়, আশপাশের একাধিক জেলার জনগণেরও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ হবে। এতে রাজধানীমুখী রোগীর চাপও অনেকাংশে কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এবং চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ। তিনি জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম অনেক দূর এগিয়েছে এবং বর্তমানে জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং নার্সিং কলেজের ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে।

ড্যাব চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন, ড্যাব জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%