ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, আইনজীবী রায় মানতে নারাজ


প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, আইনজীবী রায় মানতে নারাজ

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার অভিযোগে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের অধিবাসী। তিনি কাপ্তাইয়ে একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মামলার তথ্য ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাসিনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। একপর্যায়ে আসামির অন্যত্র বিয়ে ঠিক হলে হাসিনা তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এর ফলস্বরূপ ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনার মাথায় ইটের আঘাত করে মাহিবুর তার মৃত্যু নিশ্চিত করেন। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যান তিনি। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের পরিত্যক্ত টয়লেট থেকে হাসিনার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ এই রায় প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, "এই মামলা পরিচালনার জন্য শুরুতে কোনো আইনজীবী ছিল না। বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আসামির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেছি এবং পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করেছি। তবে আসামি আদালতে আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এ রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, দুই সপ্তাহের জন্য বুকিং বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, দুই সপ্তাহের জন্য বুকিং বাধ্যতামূলক

বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পর্কিত নতুন নির্দেশনা প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনার আওতায়, আবেদনকারীরা একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না। তারা শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের সম্ভাব্য তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা জানানো হয়। আইভ্যাকের বক্তব্য অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে উন্মুক্ত করা হবে। তবে এটি সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার উপর নির্ভর করবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার (৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত থাকবে।

আবেদনকারীরা একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না। শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়ন হবে নোট অব ডিসেন্টসহ: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


জুলাই সনদ বাস্তবায়ন হবে নোট অব ডিসেন্টসহ: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অব ডিসেন্টসহ, সেভাবেই তা বাস্তবায়িত হবে। এই মন্তব্য করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে তিনি এই কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, "জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।"

তিনি আরও বলেন, "কেউ যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।"

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, "শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে বাকি বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। আরো অনেক বিষয় আছে এখানে সংশোধনীতে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনদাবিতে আছে, আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্যই রিপোর্টটা প্রদান করবো।"

তিনি বলেন, "যে গণভোট হয়েছে সেটা আইনি গণভোট। কিন্তু গণভোটের অধ্যাদেশ যেটা, সেটাকে আমরা আইনি রূপ দিতে পারিনি। কারণ সেখানে অনেক সমস্যা ছিল। আর সেই বক্তব্য আমরা পার্লামেন্টেও দিয়েছি, বাইরেও দিচ্ছি। এখন যে সংবিধান সংশোধনীটা আমরা সামনে গ্রহণ করবো, সে জায়গায় এমন কিছু অনুচ্ছেদের, আর্টিকেলের পরিবর্তন, সংশোধন আসবে; সংযোজনও আসবে। যেগুলো নিতে গেলে সংশোধনের পরবর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। সেটি হচ্ছে সাংবিধানিক গণভোট।"

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলের লংমার্চ ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, "বিরোধীদল লংমার্চ কেন করছে সেই প্রশ্নের জবাব তারা দেবে। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তাদের রাজনীতি। কিন্তু লংমার্চ করুক আর যাই করুক, বক্তৃতা দিক বা সভা-সমাবেশ করুক, সংবিধান সংশোধনী তো পার্লামেন্টে হবে, জাতীয় সংসদে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব হাসপাতালে জরুরি নির্দেশনা শয্যা বৃদ্ধির জন্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


দেশের সব হাসপাতালে জরুরি নির্দেশনা শয্যা বৃদ্ধির জন্য

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব হাসপাতালকে শয্যা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে নির্মিত ফিল্ড হাসপাতালটি চালুর জন্য বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল থেকে জাতীয় বার্ন ইউনিটে কিছু রোগী স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সভার পর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, সভায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগী স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও চিন্তা-ভাবনা চলছে।

নুরুল ইসলাম আরও বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীর জন্য শয্যা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা ঢাকা শহরে বেশি হওয়ায়, রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের বেড বাড়ানোর জন্য বলা হয়েছে।

পরিচালক জানান, সংকটকালীন সময়ে সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না। তবে, রোগীর সংখ্যা শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে রোগীদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়। সেই ভোগান্তি কমাতে ঢাকার বাইরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

চলতি বছরে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, বরিশাল বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, পুলিশ ৪ জনকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, পুলিশ ৪ জনকে গ্রেপ্তার

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার করার পাশাপাশি মানব পাচারের চেষ্টার অভিযোগে তার স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করার পরিকল্পনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্ট’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা ওই গৃহবধূকে অবৈধভাবে ভারতে পাচার করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি বিশেষ দল গোপন তথ্য পেয়ে সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানে পাচারের শিকার হতে যাওয়া নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাচারকারী চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের ভুক্তভোগীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের মো. জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের কাওছার এবং গোবুদিয়া গ্রামের মো. সাগর মিয়া।

সোমবার দিবাগত রাতে উদ্ধারকৃত ভুক্তভোগী খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের উচ্ছেদ এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%