প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব হাসপাতালকে শয্যা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে নির্মিত ফিল্ড হাসপাতালটি চালুর জন্য বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল থেকে জাতীয় বার্ন ইউনিটে কিছু রোগী স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।
গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সভার পর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, সভায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগী স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও চিন্তা-ভাবনা চলছে।
নুরুল ইসলাম আরও বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীর জন্য শয্যা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা ঢাকা শহরে বেশি হওয়ায়, রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের বেড বাড়ানোর জন্য বলা হয়েছে।
পরিচালক জানান, সংকটকালীন সময়ে সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না। তবে, রোগীর সংখ্যা শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে রোগীদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়। সেই ভোগান্তি কমাতে ঢাকার বাইরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।
চলতি বছরে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, বরিশাল বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন