প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার অভিযোগে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের অধিবাসী। তিনি কাপ্তাইয়ে একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলেন।
মামলার তথ্য ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাসিনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। একপর্যায়ে আসামির অন্যত্র বিয়ে ঠিক হলে হাসিনা তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এর ফলস্বরূপ ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনার মাথায় ইটের আঘাত করে মাহিবুর তার মৃত্যু নিশ্চিত করেন। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যান তিনি। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের পরিত্যক্ত টয়লেট থেকে হাসিনার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ এই রায় প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, "এই মামলা পরিচালনার জন্য শুরুতে কোনো আইনজীবী ছিল না। বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আসামির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেছি এবং পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করেছি। তবে আসামি আদালতে আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এ রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন