ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন, বিএনপিকে বিতর্ক এড়ানোর আহ্বান


নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন, বিএনপিকে বিতর্ক এড়ানোর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ থাকলেও, তার মৃত্যুর পর তাকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

তিনি লেখেন, ঢাকা-৮ আসনে শহীদ ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। অন্যদিকে জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের তাকে ওই আসনে নির্বাচন না করার জন্য বলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, জুবায়ের জানিয়েছিলেন, ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েম নির্বাচন করবেন।

রাশেদ খাঁনের দাবি, তখন শহীদ ওসমান হাদী বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন। এ বিষয়ে ওসমান হাদীর ভাই ওমর হাদী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জুবায়ের বর্তমানে দেশে আছেন কি না।

জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, জীবদ্দশায় ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং জুলাইকে কুক্ষিগত করার মতো বিষয় তুলে ধরেছিলেন। তিনি জামায়াতকে ‘গুপ্ত’ বলেও মন্তব্য করেছেন বলে দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, শহীদ ওসমান হাদীর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রয়েছে। তবে এনসিপির গাঁজাখোর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী যখন বলেন, জিয়াউর রহমানের চেয়ে হাদীর লড়াই বেশি শক্তিশালী, তখন আর কিছু বলার থাকে না। জামায়াত-এনসিপি ওসমান হাদীকে বিতর্কিত করতে ব্যবসায় নেমেছে। বিএনপির নেতাকর্মীরা যাতে শহীদ ওসমান হাদীকে কটাক্ষ করে বক্তব্য দেয়, সেই নোংরা পরিকল্পনার অংশ হিসেবেই গাঁজাখোর নাসিরউদ্দিন পাটোয়ারী এমন মন্তব্য করেছেন।

আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

রাশেদ খাঁন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ধরনের বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, শহীদ ওসমান হাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে আদর্শ হিসেবে ধারণ করে সংগ্রাম করেছেন। এ কারণে তাকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর কোনো উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদীকে দাফন করা নিয়ে পোস্টে নিজের মতামত তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ইনকিলাব মঞ্চের নেতা জাবেরদের কিছু বক্তব্যের কারণে এ দাফন নিয়ে কারও কারও মনে প্রশ্ন তৈরি হতে পারে। তবে হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তির কবর দেওয়া নিয়ে বিতর্ক করা উচিত নয় বলে মনে করেন তিনি।

তিনি আরও লেখেন, আজকে সকালে শহীদ ওসমান হাদীর বড় ভাইয়ের সাথে টেলিফোনে কথা হচ্ছিলো, তিনিও বললেন, যেসময় কেউ কথা বলতো না, সে সময় নুর ভাই কথা বলতেন। একজন মৃত মানুষকে নিয়ে বিরোধীপক্ষ বিতর্ক করার সুযোগ পায়, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়। আমিও শহীদ ওসমান হাদীর বড় ভাইয়ের সঙ্গে একমত। আমাদের ভাই শহীদ ওসমান হাদীকে আমরা আজীবন হৃদয়ে ধারণ করবো, ইনশাআল্লাহ। তাকে যারা বিতর্কিত করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবে, তাদের বিষয়েও আমাদের সচেতন ও সোচ্চার থাকতে হবে।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহাগের জীবন প্রদীপ নিভে গেল প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সোহাগের জীবন প্রদীপ নিভে গেল প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ঘরের আগুন নেভাতে গিয়ে মো. সোহাগ (৪৩) নামে এক যুবকের মৃত্যু ঘটে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ অক্টোবর বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুয়াই গ্রামের সুলতান চকিদার বাড়িতে আগুন নেভাতে গিয়ে সোহাগ দগ্ধ হন।

নিহত সোহাগ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পুত্র ছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সোহাগের দূরসম্পর্কের চাচাতো ভাই সালাউদ্দিনের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়। আগুন দেখে সোহাগসহ অন্যরা তা নেভাতে এগিয়ে যান। একপর্যায়ে সালাউদ্দিনের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করার সময় তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর তার মৃত্যু ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজগর হোসেন সহেল জানান, সোহাগ বেকার ছিলেন এবং তিনি খুব অসহায় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি কর্মকর্তা ফায়ার ফাইটার নোমান হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঐদিন ছয়টি ঘর পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে সোহাগও অন্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। একপর্যায়ে একটি ঘর থেকে আসবাবপত্র বের করতে গিয়ে তিনি দগ্ধ হন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। এ জন্য সোনাইমুড়ী থানা থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলেকজান্ডার সেফেরিন আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


আলেকজান্ডার সেফেরিন আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন

আলেকজান্ডার সেফেরিন নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে চতুর্থ এবং শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে, ৫৮ বছর বয়সী স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের কাছে নিজের মত বদলের বিষয়টি জানান।

উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে।

সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী, একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে উয়েফা এ বিধানে পরিবর্তন আনবে, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।

এ পরিবর্তনের ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত উয়েফার ৫১তম কংগ্রেসে সেফেরিনের চতুর্থ মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

সেফেরিন তার সিদ্ধান্তের বিষয়ে বলেন, "অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য।"

এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে।

উয়েফার বিরোধিতা সত্ত্বেও ইনফান্তিনো আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনো কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও যন্তর মন্তরের বিক্ষোভের প্রেক্ষাপটে।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে মানিক সরকারকে আটক করা হয়। তিনি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা।

এদিকে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তরমন্তরে সমাবেশ করার পরিকল্পনা ছিল ককরোচ জনতা পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীদের। তবে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকের সঙ্গে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

আন্দোলনের সঙ্গে যুক্ত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও পুলিশ আটক করেছে। তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে এবং বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন।

এছাড়া, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কেও দিল্লিতে আটক করেছে পুলিশ। একইভাবে, আটক করা হয়েছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও।

সূত্র: দ্য হিন্দু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা ও বিমানের টিকিট ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা ও বিমানের টিকিট ভুয়া

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের ৫০ বছর বয়সী ইকবাল হোসেনের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ভুয়া ভিসা ও বিমানের টিকিট প্রদান করেছেন।

এদিকে, বিমানবন্দরে গিয়ে জাল কাগজপত্র নিয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর টাকা ফেরত চাওয়ার কারণে ভুক্তভোগী পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে থানায়।

গত ৮ অক্টোবর, সোনারগাঁ থানায় ভুক্তভোগীর ছেলে রিফাত হোসেন (২৭) বাদী হয়ে ৪ জন নামীয় ও আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ১নং বিবাদী মো. কবির হোসেন (৪৫) এবং তার সহযোগী সুমি আক্তার (৩৭), জুলেখা আক্তার (৭১) ও মো. জাহাঙ্গীর (৪০) মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ১৯ মে তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরে কবির হোসেন ভুক্তভোগীকে ভিসা, বিমানের টিকিট ও অন্যান্য কাগজপত্র প্রদান করেন। কিন্তু বিমানবন্দরে গিয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বা ভুয়া বলে শনাক্ত করেন এবং ইকবাল হোসেনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেন।

অভিযোগে বলা হয়েছে, ভুয়া ভিসার বিষয়টি প্রকাশ পাওয়ার পর টাকা ফেরত চাইলে প্রতারক চক্রটি নানা টালবাহানা শুরু করে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে বিবাদী কবির হোসেন টাকা দিতে অক্ষম হলে জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং পাসপোর্ট ও জাল টিকিট নিয়ে বাড়িতে যেতে বলেন। কিন্তু গত ১ ফেব্রুয়ারি বাদীর বাড়িতে গেলে বিবাদী কবির হোসেন তাদের তাড়িয়ে দেন এবং হুমকি দেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অন্য বিবাদীদের কাছে বিচার চাইলে তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বর্তমানে প্রধান বিবাদী মো. কবির হোসেন আত্মগোপনে রয়েছেন।

আইনি ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগ দাখিল করতে কিছুটা দেরি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য এবং এলাকায় আরও একাধিক ব্যক্তির সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%