১১:১০ এম
ভারতের রাজস্থানে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে, তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য প্রকাশ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী সাজ্জন, তার স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪) এবং ৭৫ বছর বয়সী বাবুলাল রয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি সংঘটিত হতে পারে। দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়ে যান।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন