০৬:৫৪ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত।
বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকালে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমানের সঙ্গে। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ইরানে হামলা হলে বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে: নেতানিয়াহুকে ইসরায়েলি সেনার হুঁশিয়ারি
অন্যদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন