প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৬ : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ জানিয়েছেন, হবিগঞ্জের প্রশাসন রাজনৈতিক চাপমুক্ত হয়ে কাজ করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, "দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনো বিএনপির কর্মী করতে পারবে না। সম্পূর্ণ লোভ-লালসার ঊর্র্ধ্বে উঠে কাজ করতে হবে।"
গউছ বলেন, হবিগঞ্জ-লাখাই সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। রাস্তা তার গতিতে চলবে। হবিগঞ্জের কোনো স্থানে চাঁদাবাজি হচ্ছে, কেউ তার প্রমাণ দিতে পারবে না।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জের নাসিরনগর সরাইল-লাখাই সড়কের প্রশস্তকরণ কাজের অগ্রগতি নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ ও হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।
উল্লেখ্য, সরাইল নাসিরনগর-লাখাই সড়কের হবিগঞ্জের অংশে প্রায় ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।
এই উন্নয়ন কাজ ২০২৮ সালের জুন মাসে শেষ হবে। কাজ সম্পন্ন হলে হবিগঞ্জের জনগণ দ্রুত সময়ের মধ্যে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে এবং ব্যবসা-বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সভায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন