০৫:২৮ পি.এম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের ছোবল দেওয়া ঘটনায় এক তরুণ ও তার স্বজনেরা সাপটি মেরে সঙ্গে নিয়ে গিয়ে হাসপাতালে হাজির হন। তবে, সাপটি ছিল নির্বিষ, তাই তার জন্য অ্যান্টিভেনম দেওয়া হয়নি।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালবাহান ইউনিয়নের মনিগছ এলাকায় ওই তরুণের বাঁ পায়ে সাপটি কামড়ে দেয়।
ওই তরুণের নাম নাজমুল ইসলাম (২৩)। তিনি শালবাহান ইউনিয়নের শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনার বিষয়ে নাজমুলের এক স্বজন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি দুইজনকে নিয়ে মাছ ধরতে বের হন। পাকা সড়ক দিয়ে হাঁটার সময় সাপটি তার বাঁ পায়ে কামড় দেয়। এই সময় তার সঙ্গে থাকা অন্য দুজন লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে সাপটিসহ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান সাপটি দেখে চিকিৎসকেরা তাকে চিকিৎসা দেন। বর্তমানে নাজমুল সুস্থ আছেন।
সাপ নির্বিষ হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দিতে হয়নি। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল রহমান জানালেন, রোগীর লোকজন মেরে ফেলা সাপটিও সঙ্গে নিয়ে এসেছিলেন। আপাতত ওই রোগী পর্যবেক্ষণে আছেন এবং ভালো অবস্থায় আছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন