ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল


জামায়াত থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের কারণে তীব্র বিতর্কের মুখে পড়ার পর।

দল থেকে বহিষ্কৃত হওয়া এমপি নজরুল ইসলামের বিষয়টি জানিয়ে বুধবার (২২ জুলাই) দলের পক্ষ থেকে এক বার্তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় উদ্ধার এসএসসি পরীক্ষার্থী অপহরণের ১৪ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ঢাকায় উদ্ধার এসএসসি পরীক্ষার্থী অপহরণের ১৪ দিন পর

নীলফামারীর জলঢাকা থেকে অপহৃত এক SSC পরীক্ষার্থী তরুণীকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-২। এই ঘটনার সঙ্গে জড়িত মামলার প্রধান আসামি মো. রওশন আলী ওরফে আকাশ (২৬) গ্রেপ্তার হয়েছেন বলে জানা যায়।

বুধবার (২২ জুলাই) র‍্যাব-২-এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, গত ৮ জুলাই নীলফামারীর জলঢাকা থানা এলাকা থেকে ওই এসএসসি পরীক্ষার্থী অপহৃত হন। এই ঘটনার পর তার বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে ১৪ জুলাই জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মাধ্যমে একটি মামলা করেছিলেন।

মামলার পর র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে যে, অপহৃত তরুণীকে ঢাকা উদ্যানের সি ব্লকের একটি বাসায় আটকে রাখা হয়েছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি রওশন আলী ওরফে আকাশ ঢাকা উদ্যানের হাজী দিল মোহাম্মদ অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছেন।

পরে র‍্যাব-২-এর একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে তরুণীকে উদ্ধার করে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে। মেজর মুবীন রহমান জানিয়েছেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়বেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


বিদায়বেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

বিদায়ী নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎটি বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কাজের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের জন্য প্রশংসা করেছেন।

এছাড়া বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এর পর বিদায়ী নৌ প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যহ্নভোজ করেন।

এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌ বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

তিনি ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। নাজমুল হাসান তার সুদীর্ঘ এবং বর্ণাঢ্য চাকরি জীবনে বিভিন্ন স্টাফ, ইস্ট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নৌ সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদফতরের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানিমন্ত্রী গ্যাস সংকটের কারণ জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


জ্বালানিমন্ত্রী গ্যাস সংকটের কারণ জানালেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে। একইসাথে তিনি মন্তব্য করেন, ইরান যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ জ্বালানি আমদানির সংকট ও ব্যয়ের চিত্র তুলে ধরে বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি আনতে গিয়ে পরিবহন ও অন্যান্য খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সরকার বর্তমানে বেশি দামে এলএনজি ক্রয় করছে।

মন্ত্রী আগের সরকারের সমালোচনা করে উল্লেখ করেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিম দেশের সব সিস্টেম ভেঙে দিয়েছিল। তারা জ্বালানি খাতকে পুরোটাই আমদানিনির্ভর করে ফেলে। এই দীর্ঘ ১৭ বছরে তারা একটি কূপও খনন করেনি।’

বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি চারদিক দিয়ে বাঁধা। এর মধ্যদিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তবে আপনারা ভয় পাবেন না, আমরা সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কনক্লেভে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সোলার (সৌরবিদ্যুৎ) থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে, নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৪।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%