ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখার নির্দেশনা প্রকাশিত


একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখার নির্দেশনা প্রকাশিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডসহ সমন্বিত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইটে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে, প্রথম ধাপে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত পছন্দক্রম বা প্রতিযোগিতার কারণে ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে মনোনীত হননি।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

ফলাফল দেখতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর ও পাসের সাল দিয়ে লগ ইন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও প্রাথমিক আবেদন বাতিল বলে গণ্য হবে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন ও ফল প্রকাশ শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ২৫ লাখের বেশি আসন রয়েছে। বিপরীতে এবারের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। গত ১০ আগস্ট অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় আবেদনই করেননি।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী টিসির মাধ্যমে ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিল হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, কেয়ারটেকার পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


গাজীপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, কেয়ারটেকার পলাতক

গাজীপুরের কালিয়াকৈরে গামছা দিয়ে মুখ বেঁধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলু ড্রাইভার নামে পরিচিত এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা থেকে জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে আসেন শফিকুল ইসলাম ও তার স্ত্রী ময়না বেগম। তারা পরে হরিণহাটি এলাকায় লেহাজ উদ্দিনের বাসায় ভাড়া নিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন। উক্ত দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। তাদের কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে।

বুধবার সকালে, বাবা-মা কাজের জন্য চলে যান এবং কিশোরী মাদরাসায় যায়। দুপুরে মাদরাসা ছুটি শেষে কিশোরী বাড়িতে ফিরে আসে। এ সময় বাড়ির কেয়ারটেকার নীলু ড্রাইভার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে যে, পরে গামছা দিয়ে কিশোরীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে সে।

পরবর্তীতে কিশোরীকে অচেতন অবস্থায় ঘরে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। বিকেলে কারখানা থেকে ফিরে ময়না বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তিনি মেয়েকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী কিশোরীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশও হাসপাতালে উপস্থিত হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে ওই কেয়ারটেকার তাদের হুমকি দিয়েছে। এ ঘটনায় কয়েক দিন আগে তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭০ হাজার টাকা চেয়ে ১১৫০ টাকার কাজের জন্য তহশিলদারকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


৭০ হাজার টাকা চেয়ে ১১৫০ টাকার কাজের জন্য তহশিলদারকে শোকজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি বা খতিয়ান খোলার সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক তহশিলদারের বিরুদ্ধে।

অভিযুক্ত মোহাম্মদ আবদুস সোবাহান ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পৃথক চারটি জমির দলিলের বিপরীতে নামজারি বা নতুন করে খতিয়ান খুলে দিতে এক সেবাগ্রহীতার কাছে ৭০ হাজার টাকা দাবি করছেন মোহাম্মদ আবদুস সোবাহান। এ সময় ওই সেবাগ্রহীতা আপত্তি জানিয়ে বলেন, ‘১ হাজার ১৫০ টাকার কাজে ৭০ হাজার টাকা লাগবে কেন? এত টাকা দিতে হলে তো জমি বিক্রি করতে হবে।’ জবাবে তহশিলদার সার্ভেয়ার-কানুনগোসহ মোট আটটি টেবিলের খরচের হিসাব তুলে ধরেন।

পরে দুটি দলিলের বিপরীতে একটি খতিয়ান খুলে দিতে ২০ হাজার টাকায় চুক্তি হয়। এরপর ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা নেন আবদুস সোবাহান। বাকি ১০ হাজার টাকা বিকাশে দেওয়ার প্রস্তাব করা হলে তাতে আপত্তি জানিয়ে হাতে হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তহশিলদার।

ওই সেবাগ্রহীতার নাম মহিউদ্দিন খন্দকার (৪২)। তিনি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাসিন্দা। তিনি বলেন, ‘পৃথক চারটি দলিলের জমি একই খতিয়ানে অন্তর্ভুক্ত করাতে চরমোন্তাজ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ আবদুস সোবাহানের কাছে যাই। এ সময় তিনি সরকার নির্ধারিত ১ হাজার ১৫০ টাকা ফির পরিবর্তে ৭০ হাজার টাকা দাবি করেন।’

মহিউদ্দিন বলেন, ‘দর-কষাকষির এক পর্যায়ে সরকারি ফিসসহ ২০ হাজার টাকায় চুক্তি হয় অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে। তাকে নগদ ১০ হাজার টাকা অগ্রিম এবং বাকি টাকা কাজের পর দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর আমাকে কয়েক মাস হয়রানি করে চারটি দলিলের মধ্যে দুটি বাদ দিয়ে বাকি দুটি দলিলের বিপরীতে একটি খতিয়ান করে দেওয়া হয়। এ ছাড়া সরকারি রাজস্ব খাতের ফি বাবদ ১ হাজার ১৫০ টাকা পরিশোধ করতে চাপ দেয়।’

জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, জমির নামজারি হলো বৈধ উপায়ে জমির মালিকানা পরিবর্তনের পর সরকারি রেকর্ড বা খতিয়ানে আগের মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত বা হালনাগাদ করার প্রক্রিয়া। এটিকে মিউটেশনও বলা হয়। এ জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা।

তবে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মোহাম্মদ আবদুস সোবাহান। তিনি বলেন, ‘অভিযোগকারী মহিউদ্দিন খন্দকার আমার কাছে আসেননি এবং জমি-সংক্রান্ত কোনও কাগজপত্রও কাছে জমা দেওয়া হয়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে ওই তহশিলদারের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। তিনি বলেন, ‘অভিযোগটির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর সোনা মিয়াকে মারধর ও চুল কর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


সুনামগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর সোনা মিয়াকে মারধর ও চুল কর্তন

পূর্ব বিরোধের কারণে সুনামগঞ্জে মধ্যবয়সী এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করা হয়েছে এবং জোর করে তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে। নির্যাতনের শিকার কনটেন্ট ক্রিয়েটরের নাম সোনা মিয়া, যিনি সোনাই পাগলা নামেও পরিচিত, তার বয়স ৫০ বছর।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার পর জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ পশ্চিম বাজারে, খাতুন কমপ্লেক্সের পেছনে। ঘটনার কয়েক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোনা মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি মো. মাখন মিয়া, যিনি রানীগঞ্জ এলাকার বাসিন্দা।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাখন মিয়া সোনা মিয়ার মাথার মেহেদী রঙ করা লম্বা চুল কাচি দিয়ে কেটে দিচ্ছেন। সোনা মিয়া মাখন মিয়ার হাত থেকে রক্ষা পেতে দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে চুল কেটে দেন মাখন মিয়া। এ সময় মাখন মিয়া তাকে লাথি মারতে দেখা যায়।

ভিডিওতে সোনা মিয়াকে বলতে শোনা যায়, "মাখন ভাই দয়া করেন, ও মাখন ভাই, ও মাখন ভাই আমরা চুলডা আর কাইট্টনারেবো মাখন ভাই। মাখন ভাই, ও মাখন ভাই আমারে ছাইড়া দেইন।" কিন্তু সোনা মিয়ার কথাগুলো শুনে মাখন মিয়া উল্টো গালি-গালাজ করতে থাকেন।

সোনা মিয়া আরও বলেন, "এক বছর আগের ঘটনাতো শেষ অইছে ওই সময়।" ঘটনার সময় সোনা মিয়া তার পরনের ছেঁড়া গেঞ্জি দেখিয়ে স্থানীয়দের বলেন, "আপনারা দেখইন, আমিতো কইরাম দেইক্কা দিমু, একদিন ইতা শক্তি আমিও খাটাইমু যা। এক বছর আগে তার সঙ্গে একটা ঘটনা করছিলাম।"

চুল কাটা শেষ হলে সোনা মিয়া ক্ষুদ্ধ হয়ে বলেন, "আমার বাড়ি দিরাই, এর হিসাব পাইবে তুই।" এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে সোনা মিয়া ফেসবুক লাইভে এসে বলেন, "রানীগঞ্জের মাখন গুন্ডা আমার চুল কাইট্টা দিছে। আমি আপনারের দেখানির লাগি জানাইরাম।" তিনি আরও বলেন, "এক বছর আগে দিরাইয়ে মাখনের লগে একটা বিষয় অইছিল, মুরব্বীরা শেষ কইরা দিছঅইছন। আমি রানীগঞ্জে বাজারে টমটম থেকে নামার পর চা খাওয়ার সময় মাখন আমার চুল কাইট্টা দিছে।"

অভিযুক্ত মাখন মিয়া ঘটনার দায় স্বীকার করে বলেন, "সোনা মিয়ার সঙ্গে আগে পরিচয় ছিল। গত বছরের নভেম্বর মাসের এক রাতে আমাকে দিরাইয়ের দাওয়াত করে নিয়ে সে আর ৫-৭ জন আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি ও নির্যাতন করেছিল। ঘটনাটি আমার মনে খুব কষ্ট দিয়েছে। বহুদিন পর আজ তাকে পেয়েছিলাম। তবে তার সঙ্গে যে আচরণ করেছি সেটা ঠিক হয়নি। রাগের মাথায় এসব করেছি। রাগ কমার পর বুঝতে পেরেছি তাকে আইনের হাতে তুলে না দিয়ে আমি অপরাধ করেছি। আইনকে নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এখন সে যদি আইনি ব্যবস্থা নেয় নিবে।"

জগন্নাথপুর থানার ভারাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "এমন কোন ঘটনা আমাদের নজরে পড়েনি। থানায় বা পুলিশকে কেউ জানায়নি বা কোন অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল বেলায় উপজেলার পালারচর এলাকার পদ্মার চরে জঙ্গলের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পাওয়ার পর, ফাঁড়ির এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু তীব্র স্রোতের কারণে সেদিন মরদেহটির সন্ধান পাওয়া যায়নি।

পরদিন, বুধবার সকালে নৌ পুলিশের সদস্যরা পুনরায় জাজিরার পালারচর সংলগ্ন পদ্মার চরে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে চরের জঙ্গলে আটকে থাকা অবস্থায় মরদেহটি ভাসতে দেখে তা উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

মরদেহটি পচে গলে বিকৃত হয়ে যাওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, খবর পাওয়ার পর মঙ্গলবার থেকেই নদীতে তল্লাশি চলছিল। বুধবার চরের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় মেলার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%