ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করার জন্য সরকারের বৃহৎ উদ্যোগ


ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করার জন্য সরকারের বৃহৎ উদ্যোগ

অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ের সংকট এবং যানবাহনে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে রাজধানী ঢাকা দিন দিন ‘হিট আইল্যান্ড’ বা তাপদ্বীপে পরিণত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড ও সিসার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যেমন মানুষজনের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তেমনই বসবাসের উপযোগিতা কমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সরকার গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সবুজ বনায়ন বাড়াতে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ঢাকা শহরকে বাঁচাতে গণপূর্তের মেট্রোপলিটন জোন চলতি বছরের আগস্টের মধ্যেই সাড়ে পাঁচ লাখেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর কাজ শুরু করছে। ইতোমধ্যে গণপূর্ত ঢাকা জোনে নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেক গাছ লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নগরের তাপমাত্রা কমানোর মূল চাবিকাঠি হচ্ছে সবুজায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীদের মতে, ঢাকার কার্বন নিঃসরণের ৫৬ শতাংশই অনিয়ন্ত্রিত যানবাহন থেকে আসে। কাজেই পেট্রল-ডিজেলচালিত গাড়ির বদলে বিদ্যুৎচালিত এবং হাইব্রিড গাড়ির ব্যবহার বৃদ্ধির জন্য বিআরটিএর মাধ্যমে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

স্থাপত্য কাঠামো পরিবর্তনের ক্ষেত্রেও নতুন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ঢাকা শহরের উঁচুতলার ভবনগুলোতে প্রচলিত ইট ও জানালার কাঁচের তাপ বিকিরণ অনেক বেশি। এজন্য 'ফায়ার ব্রিকসের' ব্যবহার হ্রাস করে পরিবেশবান্ধব সলিড ব্লক, হলো ব্লক এবং আধুনিক ‘ডিজিইউ’ স্যান্ডউইচ বা টেম্পার্ড গ্লাস ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

ঢাকার গণপূর্ত ই/এম বিভাগ ইতোমধ্যে ৪ হাজার ৬২২ কিলোওয়াটের বেশি সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করেছে। এছাড়া বর্তমানে ব্যবহৃত ফ্রিজ ও এসি থেকে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়া রোধে সম্পূর্ণ সিএফসিমুক্ত প্রযুক্তি ব্যবহারের ওপর নজর রাখা হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ভবন ও অফিসগুলোতে ছাদবাগান এবং ল্যান্ডস্কেপিং জোরদার করা হলেও বেসরকারি আবাসন ও শপিং মলগুলোতে এখনো কিছুটা উদাসীনতা দেখা যাচ্ছে। এদিকে ঢাকার অতিরিক্ত উষ্ণতা হ্রাস করতে এবং শহরটিতে পুনরায় সজীবতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণকেও অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভীড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


নতুন রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভীড়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে কৌতূহল প্রকাশিত হচ্ছে। কেউ কেউ বঙ্গভবনের আশপাশে এসে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে পরিবেশ উপভোগ করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের দশটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একইসঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় উল্লেখিত এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ তো ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সহযোগে, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অন্য একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে এই সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সংলাপে তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

তিনি উল্লেখ করেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে। কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে।

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণা নয়, কিভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও তিনি ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী আরও জানান, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে। এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়।

তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে।

এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি মন্ত্রীর সহিংস মন্তব্যের গাজাবাসীকে নিয়ে মার্কিন সিনেটরের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ইসরাইলি মন্ত্রীর সহিংস মন্তব্যের গাজাবাসীকে নিয়ে মার্কিন সিনেটরের তীব্র নিন্দা

ফিলিস্তিনের গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের নিয়ে সহিংস ও অমানবিক মন্তব্যের জন্য ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে মার্কিন সিনেটর এলিসা স্লটকিন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেন-গভিরের মন্তব্যকে ‘ঘৃণ্য’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে স্লটকিন ঘোষণা করেন, ‘ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আবারও গাজার নিরীহ বেসামরিকদের নিয়ে সহিংস ও অমানবিক মন্তব্য করেছেন। এটি ঘৃণ্য এবং নেতানিয়াহু সরকারের একটি লজ্জাজনক দিক।’

তিনি আরও বলেন, বেন-গভিরের ‘অনেক আগেই যেকোনো সরকারি পদ থেকে সরে যাওয়া উচিত ছিল’ এবং যেহেতু যারা ইসরাইলি বা ফিলিস্তিনি, যেকোনো পক্ষের বেসামরিক মানুষের জীবন নিয়ে উদ্বিগ্ন, তাদের সবার উচিত প্রকাশ্যে তার নিন্দা করা।

যে ১৬ আগস্ট বেন-গভির এক পডকাস্টে গাজার নিরস্ত্র বাসিন্দাদের নিয়ে সহিংস মন্তব্য করেন, সেখানে চলমান হামলা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করতে হবে।

বেন-গভির দাবি করেন, শুধু যারা ওই মুহূর্তে হুমকি তৈরি করছে, তাদের মধ্যেই অভিযান সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার দাবি, গাজায় এমন অনেক মানুষ রয়েছে যারা ‘বেঁচে থাকার যোগ্য নয়’ এবং ‘তারা মানুষও নয়’। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%