প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিলিস্তিনের গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের নিয়ে সহিংস ও অমানবিক মন্তব্যের জন্য ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে মার্কিন সিনেটর এলিসা স্লটকিন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেন-গভিরের মন্তব্যকে ‘ঘৃণ্য’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে স্লটকিন ঘোষণা করেন, ‘ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আবারও গাজার নিরীহ বেসামরিকদের নিয়ে সহিংস ও অমানবিক মন্তব্য করেছেন। এটি ঘৃণ্য এবং নেতানিয়াহু সরকারের একটি লজ্জাজনক দিক।’
তিনি আরও বলেন, বেন-গভিরের ‘অনেক আগেই যেকোনো সরকারি পদ থেকে সরে যাওয়া উচিত ছিল’ এবং যেহেতু যারা ইসরাইলি বা ফিলিস্তিনি, যেকোনো পক্ষের বেসামরিক মানুষের জীবন নিয়ে উদ্বিগ্ন, তাদের সবার উচিত প্রকাশ্যে তার নিন্দা করা।
যে ১৬ আগস্ট বেন-গভির এক পডকাস্টে গাজার নিরস্ত্র বাসিন্দাদের নিয়ে সহিংস মন্তব্য করেন, সেখানে চলমান হামলা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করতে হবে।
বেন-গভির দাবি করেন, শুধু যারা ওই মুহূর্তে হুমকি তৈরি করছে, তাদের মধ্যেই অভিযান সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার দাবি, গাজায় এমন অনেক মানুষ রয়েছে যারা ‘বেঁচে থাকার যোগ্য নয়’ এবং ‘তারা মানুষও নয়’। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন