প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে।
শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সংলাপে তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
তিনি উল্লেখ করেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে। কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে।
মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণা নয়, কিভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও তিনি ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী আরও জানান, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে। এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়।
তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে।
এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন