শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৬ এম
প্রথিতযশা সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন (৫০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শেখ ফরিদ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং দৈনিক দিনকালের সাবেক স্টাফ রিপোর্টার হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলে, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় তাঁর নামাজে জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তন্দুরি চিকেন খাওয়ার ইচ্ছা থাকলেও বাসায় ওভেন নেই? তাহলে হতাশ হওয়ার কিছু নেই। তন্দুরি চিকেন তৈরিতে দামি ওভেন বা বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই। সাধারণ গ্যাসের চুলা ও একটি ঢাকনাযুক্ত প্যান থাকলেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো সুস্বাদু তন্দুরি চিকেন। কেবল কয়েকটি সহজ কৌশল জানা প্রয়োজন।
যা যা লাগবে
মুরগির মাংস ৫০০ গ্রাম
টক দই আধা কাপ
আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
লেবুর রস ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া ১ চা চামচ
হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া পরিমাণমতো
গরম মসলা আধা চা চামচ
সরিষার তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
মেরিনেশনেই আসল জাদু
প্রথমে মুরগির টুকরোগুলোর ওপর ছুরি দিয়ে কয়েকটি গভীর দাগ কেটে নিন। এরপর একটি বাটিতে দই, আদা-রসুন বাটা, লেবুর রস, সব মসলা ও তেল একত্রে মিশিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে দিন।
এটি অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যদি সময় থাকে, তাহলে আগের রাতেই মেরিনেট করে রাখতে পারেন। স্বাদের পার্থক্যটি খাওয়ার সময়েই অনুভব করবেন, এ বিষয়ে নিশ্চিত থাকুন!
ওভেন ছাড়াই চুলায় রান্না
একটি ভারী তলাযুক্ত প্যানে সামান্য তেল ব্রাশ করে মেরিনেট করা চিকেন সাজিয়ে দিন। মাঝারি আঁচে দুই পাশ হালকা সেঁকে নিন। এরপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন। রান্নার মাঝে একবার চিকেন উল্টে দিন।
যখন চিকেন সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা খুলে অতিরিক্ত পানি শুকিয়ে নিন। এরপর সামান্য মাখন বা তেল ব্রাশ করে মাঝারি আঁচে দুই পাশ ভালোভাবে সেঁকে নিন। এতে চিকেনের গায়ে একটি সুন্দর লালচে পোড়া রং আসবে।
মাংসের ভেতরের তাপমাত্রা ১৬৫°F বা ৭৪°C হওয়া নিশ্চিত করুন।
রেস্টুরেন্টের মতো স্মোকি ঘ্রাণ চাই?
তন্দুরি চিকেনের সেই বিশেষ ধোঁয়াটে ঘ্রাণ পেতে একটি ছোট কয়লার টুকরো ভালোভাবে গরম করে স্টিলের বাটিতে রাখুন। বাটিটি চিকেনের প্যানে বসিয়ে কয়লার ওপর কয়েক ফোঁটা ঘি দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে ২-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর কয়লার বাটিটি সরিয়ে ফেলুন।
ব্যস! এখন চিকেনের ঘ্রাণেই জিভে পানি চলে আসবে। তবে কয়লা ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করবেন।
পরিবেশন করবেন যেভাবে
গরম তন্দুরি চিকেনের সঙ্গে পেঁয়াজের রিং, শসা, লেবু ও পুদিনার চাটনি পরিবেশন করুন। এটি নান রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেও দারুণভাবে মানিয়ে যাবে।
তাহলে আর রেস্টুরেন্টের জন্য অপেক্ষা কেন? ওভেনের অভাবে তন্দুরি চিকেন খাওয়ার শখ বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং একদিন নিজেই এটি বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যরা খেয়ে প্রশংসা করলে রান্নার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে, তা বলাই বাহুল্য!
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারের ক্ষেত্রে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবে গ্রহণ করছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে, ডা. শফিকুর রহমান আইসিজের রায়কে স্বাগত জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারের প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছি।"
রায়ের নির্ধারিত সময়সীমার প্রসঙ্গে জামায়াতের আমির উল্লেখ করেন যে, দুই বছরের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করা আবশ্যক।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণের দুর্দশা লাঘবের প্রত্যাশা ব্যক্ত করে পোস্টের শেষে তিনি লেখেন, "রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। সাময়িকভাবে প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ক্যার্নক্রসের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তাঁর বিদায়ের বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় সাম্প্রতিক বিঘ্নের পর এই নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারস্কুপ জানিয়েছে, ক্যার্নক্রসের বিদায়ের সিদ্ধান্তের পেছনে তাঁর সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কারিগরি অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ছিলেন। এর ফলে কার্স্টেন ডেভিসকে ভারপ্রাপ্ত জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তবে, ক্যার্নক্রসের বিদায়ের কারণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যার্নক্রস আরও দুই বছর দায়িত্বে থাকতে চাননি। সিনেটে নতুন নিয়োগের অনুমোদন নিশ্চিত করার জন্য হোয়াইট হাউসকে সময় দিতে তিনি এখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে তাঁর বিদায়কে সৌহার্দ্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রয়টার্স হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে, তাঁকে বরখাস্ত করা হয়েছে। ক্যার্নক্রস নিজে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
ক্যার্নক্রস হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। এই কার্যালয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সাইবার নিরাপত্তা নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় করে। ২০২৫ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষাসহ বিভিন্ন নীতিনির্ধারণী কাজে যুক্ত ছিলেন।
গত জুনে ট্রাম্প প্রশাসনের জারি করা একটি নির্বাহী আদেশ তৈরিতেও ভূমিকা রাখেন ক্যার্নক্রস। ওই আদেশে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাজারে ছাড়ার আগে নতুন এআই মডেলগুলো স্বেচ্ছায় সরকারি পরীক্ষার জন্য জমা দিতে বলা হয়েছিল। এ ছাড়া বড় এআই প্রতিষ্ঠানগুলোর সই করা একটি নিরাপত্তা অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সরকার ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পক্ষে ছিলেন ক্যার্নক্রস। তাঁর মতে, নিরাপত্তাব্যবস্থা এমন হওয়া উচিত নয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে অযথা বাধাগ্রস্ত করে। অন্যদিকে, আইনপ্রণেতা ও প্রযুক্তি খাতের কয়েকজন কর্মকর্তা এআই ব্যবহারে আরও কঠোর সরকারি নীতিমালার পক্ষে অবস্থান নিয়েছেন।
এআই নীতির বাইরেও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেছে তাঁর কার্যালয়। টেক্সাসের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা সহায়তা দিতে একটি কর্মসূচি চালু করা হয়। পাশাপাশি দক্ষিণ ক্যারোলাইনায় গ্রামীণ হাসপাতালগুলোর নেটওয়ার্ক সুরক্ষা জোরদারে ছয় মাসের একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হয়।
এদিকে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে একাধিক প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। এর মধ্যে মাইক্রোসফটের সেবা, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিঘ্নের ঘটনা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এসব ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় এবং সমন্বিত বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।
ক্যার্নক্রসের বিদায়ের পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে প্রশাসনের আরও কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থার (সিআইএসএ) প্রধান পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইকেল লোসাপিওর নিয়োগ নিয়েও সিনেটে শুনানি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।
শুক্রবার (২০ নভেম্বর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে তা নিচে উল্লেখ করা হলো।
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশে দোকানপাট বন্ধ থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ