০৩:৫৪ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আজ (শনিবার) ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছে ওয়েলস অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে, যা আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
দুই দলের পক্ষ থেকে গোল করার জন্য বেশ কিছু সুযোগ তৈরি করা হয়েছিল। কিন্তু কেউই গোলের দেখা পায়নি, ফলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
বাংলাদেশ ‘জি’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে অন্যান্য দলগুলো হলো ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস।
আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
আগামীকাল রোববার বাংলাদেশ পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর সোমবার ২৬ অক্টোবর বুরুন্ডি ও ফিজির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা।
এবারই প্রথমবারের মত অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক বিশ্বকাপের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এবারের আসরে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সব দেশকে বিশ্বকাপের আমেজে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এই টুর্ণামেন্টটি আয়োজন করা হয়েছে। এই কারণে ম্যাচের সময় কমিয়ে ৪০ মিনিট করা হয়েছে এবং মাঠে খেলোয়াড়ের সংখ্যা আটজনে সীমাবদ্ধ রাখা হয়েছে।
ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক হলেও, অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি মন্তব্য করেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’
আরও পড়ুন: জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন