ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে জেলেদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন


কাউখালীতে জেলেদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্র্নিধারণ, বাছাই ও হালনাগাদের লক্ষ্যে দুই দিনব্যাপী বিস্তৃত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০ জুলাই ও ২১ জুলাই, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই করা হয়। উপজেলা সয়না রঘুনাথপুর, আমরাজুরী, কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ উপলক্ষে উন্মুক্ত যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। উন্মুক্ত যাচাই-বাছাই সভায় উপস্থিত একাধিক স্থানীয় মৎস্যজীবী জানান, প্রকৃত জেলেরা যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং ভুয়া কোনো ব্যক্তি যেন তালিকায় ঠাঁই না পায়, সে জন্য এভাবে প্রকাশ্যে যাচাই-বাছাই করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করতেই এই উদ্যোগ। জেলেদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বন্টন করতে সঠিক ডাটাবেজের বিকল্প নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজা

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধের উদ্দেশ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। ইউনুস তিখাসার মহল্লার বাবুলের ছেলে বলে জানা গেছে।

আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ডের চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও মাদক বিক্রির স্পটে অভিযান পরিচালিত হয়।

পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কৃষক দল নেতাকে লক্ষ্য করে হামলা, আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বরিশালে কৃষক দল নেতাকে লক্ষ্য করে হামলা, আহত

বরিশালের বানারীপাড়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর একটি অতর্কিত হামলা সংঘটিত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনায় ভুক্তভোগী নিজ দলের অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, হামলার সময় সুমন গুরুত্বর আহত হলে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন আহত সাকিবুল ইসলাম সুমন বলেছেন, আমি ফেরিঘাট এলাকার একটি রড সিমেন্টের দোকানে বসা ছিলাম। তখন দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে। আহত সাকিবুল ইসলাম দাবি করেছেন, তিনি দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের ব্যবসা-বানিজ্য সবকিছু শেষ করে দিয়েছে। এখন তিনি প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাকিবুল ইসলাম হামলার ঘটনায় চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ডালিম, সহ-সভাপতি রফিক মল্লিক, মিজানসহ ২৫/৩০ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। হামলার ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে হামলায় আহত সাকিবুল ইসলাম অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সত্যতা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে চলেছেন। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধে এই হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল বিদ্যুৎ সংযোগ ছাড়াই তোলেছে ঠিকাদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল বিদ্যুৎ সংযোগ ছাড়াই তোলেছে ঠিকাদার

বরিশাল নভোথিয়েটার প্রকল্পের কাজ ছয় বছর পেরিয়ে ৭০ থেকে ৮০ শতাংশে ঠেকেছে।

কিন্তু কাজ শেষ হওয়ার আগেই এই মেগা প্রকল্পটিতে অনিয়ম শুরু হয়েছে।

বর্তমানে পুরো ভবনে এখনও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। তবুও ঠিকাদারি প্রতিষ্ঠান এসির ডাক্টিং লাইন এবং মেশিন বসিয়ে কোনো ধরনের টেস্টিং ও কমিশনিং ছাড়াই ১৩ কোটি টাকার বিল তুলে নিয়েছে।

এ বিষয়ে অভিযোগ উঠেছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা এবং সন্তোষজনক সনদ নিয়েই এই কাজ সম্পন্ন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুবিশাল ভবনের ছাদের সিলিংয়ে এসির ডাক্টিং লাইন স্থাপন করা হয়েছে এবং এসির মেশিন বসানো হয়েছে।

যদিও আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি।

ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও এসি সচল হওয়া অত্যন্ত দুরূহ, এমনকি তা সচল আছে কিনা তা পরীক্ষা করার সুযোগ পর্যন্ত নেই।

গণপূর্ত বরিশাল কার্যালয়ের নথি অনুযায়ী, ২০২৪ সালে ভবনে এসি সরবরাহ ও স্থাপনের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড’।

২০২৫ সালে তারা এসি বসালেও, তা সচল না করেই ওই বছরের সেপ্টেম্বর মাসে ১৩ কোটি ১২ লাখ ৬০ হাজার ৭৫৩ টাকার পুরো বিল তুলে নেয়।

গণপূর্তের তথ্য অনুযায়ী, ২০২০ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের কাজ ৬ বছর পেরিয়ে গেলেও, এখনো ২০ শতাংশ কাজ বাকি রয়েছে।

বাংলাদেশ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, 'বিদ্যুৎ সংযোগ ছাড়া এবং যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা (টেস্টিং ও কমিশনিং) না করে পুরো বিল তুলে নেয়া সম্পূর্ণ বেআইনি।

এটি সরকারি অর্থের সুস্পষ্ট অপচয় এবং বড় ধরনের অনিয়ম।

বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের গভীরভাবে তদন্ত করে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত,' বলেও তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা মিডিয়া কর্মীদের সাথে কোনো ধরনের কথা বলতে রাজি হননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের পর লতা নদীতে মিলল ব্যবসায়ীর মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


নিখোঁজের পর লতা নদীতে মিলল ব্যবসায়ীর মৃতদেহ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার সংলগ্ন লতা নদীতে নিখোঁজ ব্যবসায়ী আবদুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জেলেদের জানানো তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন।

মৃত আব্দুল আলীম হাওলাদার ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল আলীম লতা বাজার থেকে গাব নিয়ে ট্রলারযোগে ঢাকা যেতে রওনা হন। ট্রলারটিতে মাঝিসহ মোট চারজন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে কাজীরহাট থানার রহমানেরহাট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ‘এমভি রাজহংস-৮’ লঞ্চে উঠার চেষ্টা করেন আব্দুল আলীমসহ চার যাত্রী। তারা একটি ছোট ট্রলারে করেই লঞ্চটির দিকে রওনা হন। ট্রলারটি চলন্ত লঞ্চের কাছে পৌঁছলে ধাক্কা লেগে লতা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুল আলীম নিখোঁজ হয়ে যান।

স্থানীয় জনগণ জানান, ঘটনার পরপরই নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধারে অভিযান শুরু করেন। তবে তারা ব্যবসায়ীর কোন সন্ধান পায়নি। পরে সোমবার দেড়টার দিকে উপজেলার নলবুনিয়া লঞ্চঘাটের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আব্দুল আলীম হাওলাদারের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কালীগঞ্জ নৌ-পুলিশের ওসি মো. এনামুল হক জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সোমবার রাতেই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%