প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার সংলগ্ন লতা নদীতে নিখোঁজ ব্যবসায়ী আবদুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জেলেদের জানানো তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন।
মৃত আব্দুল আলীম হাওলাদার ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল আলীম লতা বাজার থেকে গাব নিয়ে ট্রলারযোগে ঢাকা যেতে রওনা হন। ট্রলারটিতে মাঝিসহ মোট চারজন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে কাজীরহাট থানার রহমানেরহাট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ‘এমভি রাজহংস-৮’ লঞ্চে উঠার চেষ্টা করেন আব্দুল আলীমসহ চার যাত্রী। তারা একটি ছোট ট্রলারে করেই লঞ্চটির দিকে রওনা হন। ট্রলারটি চলন্ত লঞ্চের কাছে পৌঁছলে ধাক্কা লেগে লতা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুল আলীম নিখোঁজ হয়ে যান।
স্থানীয় জনগণ জানান, ঘটনার পরপরই নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধারে অভিযান শুরু করেন। তবে তারা ব্যবসায়ীর কোন সন্ধান পায়নি। পরে সোমবার দেড়টার দিকে উপজেলার নলবুনিয়া লঞ্চঘাটের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আব্দুল আলীম হাওলাদারের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কালীগঞ্জ নৌ-পুলিশের ওসি মো. এনামুল হক জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সোমবার রাতেই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন