প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্র্নিধারণ, বাছাই ও হালনাগাদের লক্ষ্যে দুই দিনব্যাপী বিস্তৃত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০ জুলাই ও ২১ জুলাই, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই করা হয়। উপজেলা সয়না রঘুনাথপুর, আমরাজুরী, কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ উপলক্ষে উন্মুক্ত যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। উন্মুক্ত যাচাই-বাছাই সভায় উপস্থিত একাধিক স্থানীয় মৎস্যজীবী জানান, প্রকৃত জেলেরা যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং ভুয়া কোনো ব্যক্তি যেন তালিকায় ঠাঁই না পায়, সে জন্য এভাবে প্রকাশ্যে যাচাই-বাছাই করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করতেই এই উদ্যোগ। জেলেদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বন্টন করতে সঠিক ডাটাবেজের বিকল্প নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন