ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার


প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উল্লেখ করেছেন, প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।

তিনি মন্তব্য করেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকে। সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম, এমপি।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছে। তিনি আরও বলেন, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে এদেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এদেশের স্বৈরশাসনের অবসান ঘটে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

স্পিকার আরও উল্লেখ করেন, রাজনৈতিকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এদেশের দুর্নীতি নির্মূল করা সম্ভব। তিনি বলেন, রাজনৈতিকদের অধীনে আমলারা কাজ করে থাকেন।

তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মাধ্যমে সমাজের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

স্পিকার আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ-সদস্যবৃন্দ সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী সংসদ-সদস্যগণ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এদেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের দাবিতে দুই পোশাক কারখানা বন্ধ

চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা।

এসময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও আলোচনায় পাহাড় ও সমতলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকার, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীদের অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী বাসস্থান, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক অগ্রাধিকার, অভিবাসী নারীকর্মীদের সামাজিক সুরক্ষা, গার্মেন্টস শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিতকরণ, বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায় এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নে ককাসের অংশীজন গুরুত্বারোপ করেন।

এসময় ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের নিদারুণ মর্মন্তুদ অভিজ্ঞতাকে তুলে ধরা হয়।

আরও পড়ুন: এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে ককাসের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক ৯ জনকে তাদের সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার বিষয়ে তথ্য দিয়েছেন কারখানা ভবন মালিক।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভবন মালিক জানিয়েছেন, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা এই কারখানার কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে শুরু করে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন করলেন শাহরুখ, নেচে মাতালেন দর্শক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন করলেন শাহরুখ, নেচে মাতালেন দর্শক

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। এই বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান, যিনি নাচের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন।

শাহরুখের নামের সঙ্গে যুক্ত ভবনটি একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প হিসেবে পরিচিত। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ, যা উপস্থিত দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের সময় শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতে শুরু করলে তিনি মঞ্চে নাচতে শুরু করেন। তার প্রিয় তারকাকে নাচতে দেখে উপস্থিত ভক্ত ও দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

গানটি ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়। এতে দীপিকা পাড়ুকোনও উপস্থিত রয়েছেন। গানটির মধ্যে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ এবং সুর ইতোমধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে। তবে প্রেমের আবহ ছাড়াও গানটিতে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিত রয়েছে।

গানটির মাধ্যমে সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাসও পাওয়া যায়। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দেয় তাদের পূর্ববর্তী সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর কথা।

শাহরুখের একটি সংলাপ গানটিতে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি সেখানে বলেন, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্প্রসারণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বও তুলে ধরেন।

বৃহস্পতিবার, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আলবানিজ জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কপ-৩১-এর চলমান আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসাও করেন।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া, দুই দেশের কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, "রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।"

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারের উদ্যোগ ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের।

এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল, রমজানের সঙ্গে সমন্বয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল, রমজানের সঙ্গে সমন্বয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নির্বিঘ্ন আয়োজনের উদ্দেশ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে, এই ছুটি আগামী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার সময়সূচি বিবেচনা করে শীতকালীন ছুটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮১তম একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় এটি অনুমোদিত হয়।

প্রশাসনের এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শীতকালীন ছুটি আর থাকছে না। ছুটির দিনগুলো পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে যুক্ত করা হবে। তবে রমজান মাসের ঠিক কোন সময়ে এই ছুটি কার্যকর হবে, তা ছুটির তালিকা প্রণয়ন-সংক্রান্ত কমিটি নির্ধারণ করবে। ফলে বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের একাডেমিক ছুটির সূচিতে পরিবর্তন আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%