প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা বিতর্কের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। অর্থনীতি, দুর্নীতি এবং দাবানলের মতো বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের মধ্যে এই পদত্যাগ নতুন চাপ সৃষ্টি করেছে।
ইন্দোনেশিয়ার পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) জিবরান রাকাবুমিন রাকা প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো এবং পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
কিছু ঘণ্টা পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে জিবরানের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রাবোউ বলেন, তিনি ভারাক্রান্ত হৃদয়ে এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর জ্যেষ্ঠ পুত্র। জোকো উইদোদো ছিলেন প্রাবোও-র পূর্ববর্তী প্রেসিডেন্ট।
পদত্যাগের পর নিজের শহর সলোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইদোদো মন্তব্য করেন, ‘সরকারি পদে রাজনৈতিক গতিশীলতা সবসময়ই থাকবে, এটাই স্বাভাবিক।’ তিনি আরও জানান, তিনি তার ছেলেকে মনে করিয়ে দিয়েছেন যে রাজনৈতিক পদ সাময়িক।
৩৯ বছর বয়সী জিবরান পাঁচ বছর মেয়াদী কার্যকালের দুই বছর পূর্ণ করার পর পদ থেকে সরে দাঁড়ালেন। সাম্প্রতিক আদালতের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রশ্ন উঠায় তার যোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে। এরপর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে নির্বাচন প্রয়োজন হয় না। প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত দুজন প্রার্থীর মধ্যে ‘পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি’ পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত এই পদটি শূন্য থাকে; এবং এই নির্বাচন প্রক্রিয়া ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়।
গত মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে জিবরান পদত্যাগের প্রস্তাব দেন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক এড়াতে চান তিনি।
গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে জিবরানের জমা দেয়া নথিপত্র নির্বাচনের শর্তাবলি পূরণ করেনি। সমালোচকদের অভিযোগ, জিবরান উচ্চমাধ্যমিকের (হাইস্কুল) সনদ অর্জন করেননি।
তবে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেন, "আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।"
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন