০৯:৩০ পি.এম
কাঠবাদাম মনে করে ‘জিয়ালা কচা’ নামক একটি গাছের বিষাক্ত ফল খেয়ে অন্তত ১৪টি শিশু অসুস্থ হয়ে গেছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা পেয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ হওয়া শিশুরা ৩ থেকে ১২ বছর বয়সী।
অসুস্থ শিশুরা জানায়, খেলা চলাকালে জিয়ালা কচা গাছের ফল দেখে কাঠবাদাম মনে করে তারা বেশ কয়েকটি ফল খেয়ে ফেলে। প্রথম দিকে তাদের শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। কিন্তু খেলার পর বাড়ি ফেরার সময় একে একে তাদের পেটে ব্যথা শুরু হয়। পাশাপাশি কয়েকজন বমি করতে থাকে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পেটব্যথা ও বমি শুরু হলে রাতেই আতঙ্কিত অভিভাবকরা শিশুদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাতজনকে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উমর ফারুক বলেন, ‘বিদেশি গাছ বার্বাডোজ নাট স্থানীয়ভাবে জিয়ালা কচা নামে পরিচিত। এর ফল ও পাতা খেলে পেটব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন